শিরোনাম:
●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক
শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক

--- নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলা জুড়ে মোবাইল চুরির হিড়িক পড়েছে। প্রতিদিনই বিভিন্ন স্থান বা ভিআইপি অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনা ঘটছে । মোবাইল চোরচক্র বেছে নিয়েছে বড় বড় জনসভা, ইসলামি সভা সহ বিভিন্ন সামাজিক অনুষ্টানের স্থান। আর একটি সিন্ডিকেটের মাধ্যমে এসব চুরি সংগঠিত হচ্ছে।
এদিকে সম্প্রতি নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।
জানা গেছে- শীতের মৌসুমে গ্রামাঞ্চলের বিভিন্নস্থানে ওয়াজ মাহফিল হয়ে থাকে। এসব ওয়াজ মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তাগনের আগমন ঘটলে হাজার হাজার মানুষ জমায়েত হয়। তখন মোবাইল চোরাচক্র সেখানে জটলা সৃষ্টি করে সু-কৌশলে মোবাইল চুরি করে থাকে। গত দুই মাসে নবীগঞ্জে প্রায় শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৯ জানুয়ারী নবীগঞ্জ উপজেলার আউশকান্দি আন্তর্জাতিক সুন্নী কনফারেন্সে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। ওইস্থান থেকে ৪০/৫০টি মোবাইল চুরি হয়, সভায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের মোবাইলও চুরি হয়। ওইদিন স্থানীয় জনতা ৩ জন মোবাইল চোরকে পুলিশে সোপর্দ করে। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্ট, সভা সমাবেশ ও আলোচনা সভায় ইদানিং মোবাইল চুরি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এসব চুরির সাথে নবীগঞ্জের কিছু চিহিৃত চোরচক্র জড়িত থাকার অভিযোগ রয়েছে। চোরাইকৃত মোবাইল সিলেট শহরের করিম উল্লাহ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে বিক্রি করে তারা। ওই চোরাই মোবাইলগুলি সাধারণ ক্রেতা কমদামে দোকান থেকে ক্রয় করে পড়েন বিপাকে। মোবাইল চুরির হিড়িকের ঘটনায় নবীগঞ্জ উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। চুরির প্রেক্ষিতে পুলিশ চোর চক্রের কাছ থেকে সম্প্রতি কিছু মোবাইল উদ্ধার করেছে। তবে মুল গ্যাংলিডাররা রয়ে গেছে ধরা ছোয়ার বাহিরে।
নবীগঞ্জ শহরের মোবাইল চোর সিন্ডিকেটের প্রধান আনমনু গ্রামের দারগা মিয়ার পুত্র বাদল আহমদ (৩৬)। বাদলের বিভিন্ন অপকর্ম ঢাকতে তাকে সহযোগিতা করেন পৌর যুবলীগ নেতা ও তথ্য ও প্রযুক্তিলীগ পৌর শাখার সভাপতি এবং নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নানু মিয়া। বাদল মোবাইল চুরি, বিদ্যুতের ট্রান্সমিটার চুরিসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। বাদলের একই অঙ্গে বহু রূপ কখনও মোবাইল মেইকার, কখনও ইলেকট্রনিক দোকানের কর্মচারী, কখনও ফেইসবুক সংবাদকর্মী, কখনও রাজমিস্ত্রী পরিচয় দিয়ে মানুষের সাথে নানা রকম প্রতারণা করে আসছে। ক্লাস ফাইভ পর্যন্ত লেখা পড়া করা বাদল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেইসবুকে নানা অপপ্রচার ও করে যাচ্ছে। এছাড়াও পিতার নাম দারগা মিয়া হওয়ার সুবাধে তার পিতা নাকি থানার দারগা ছিলেন বলেও পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে। অতি সম্প্রতি বাগাউউড়া গ্রামের একব্যক্তির মোবাইল নবীগঞ্জ শহর থেকে চুরি হলে সেই মোবাইলটি নবীগঞ্জ থানার এসআই পরিমল তথ্য প্রযুক্তির মাধ্যমে সিলেট শহরের করিম উল্লাহ মার্কেটের ইসলাম টেলিকম থেকে উদ্ধার করেন। সেখানে মোবাইলটি বিক্রি করেন আনমনু গ্রামের বাদল আহমদ। পরে পুলিশ বাদল আহমদকে জিজ্ঞাসাবাদ করলে সে মোবাইল চুরির কথা স্বীকার করে। পরে সাবেক কাউন্সিলর নানু মিয়ার মাধ্যমে টাকা ফেরত দিয়ে মুক্তি পায়। ইদানিং নবীগঞ্জে বাদল এর নেতৃত্বে মোবাইল চুরি ও ছিনতাইর ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ।
দিনারপুরের রফিক মিয়া নামে এক ব্যক্তি জানান- কয়েকদিন আগে নবীগঞ্জ শহরে একটি কাজে গিয়েছিলাম, হঠাৎ হাত থেকে আমার ফোন কেড়ে নিয়ে দৌড় দেয় একটি যুবক, পরে আর থাকে খোঁজে পাওয়া যায়নি।
দেওতৈল গ্রামের সাফি বলেন- নবীগঞ্জে মোবাইল চুরি বেড়ে গেছে, গত কিছুদিন আগে নতুন বাজার পয়েন্ট থেকে আমার বোনের মোবাইল চুরি হয়।
তিমিরপুর গ্রামের তাজ উদ্দিন বলেন বাজারে হেটে যাওয়ার পথে পকেট থাকা আমার মোবাইলটি কে বা কারা চুরি নিয়ে যায়।
পূর্ব তিমিরপুর গ্রামের রোমান জানান- কয়েকমাস পূর্বে সিলেটের করিম উল্লাহ মার্কেট থেকে একটি মোবাইল ক্রয় করি। পরবর্তীতে কিছুদিন মোবাইল ব্যবহারের পর পুলিশ আমার সাথে যোগাযোগ করলে মোবাইলটি চোরাই বলে আমি জানতে পারি। পরে চোরাই মোবাইল নিয়ে আমি নানা ভোগান্তিতে পড়ি।
সিলেট করিম উল্লাহ মাকের্টস্থ ইসলাম টেলিকমের সাথে যোগাযোগ করা হলে বাদল বিভিন্ন সময়ে সময়ে তাদের দোকানে চোরাই মোবাইল বিক্রি করে বলে স্বীকার করে এবং তার জাতীয় পরিচয়পত্র, ছবি ও মোবাইল নাম্বার আমাদের কাছে সংরক্ষিত আছে।
এ বিষয়ে এসআই পরিমলের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন চোরাই মোবাইলের বিক্রির টাকা বাদল ফেরত দিয়েছে।
নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, মোবাইল চোর সিন্ডিকেটের মূল হোতাদের ধরতে পুলিশ সক্রিয় রয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল সনাক্ত করা সম্ভব। তিনি বলেন কারো মোবাইল চুরি হলে থানায় জিডি করলে আমরা সেটা উদ্ধারে চেষ্টা করবো। নবীগঞ্জ থেকে চুরি হওয়া মোবাইল আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ধরমন্ডল থেকে অভিযান চালিয়ে ৬টি চোরাই মোবাইল উদ্ধার করেছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)