শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শহীদ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শহীদ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শনিবার ● ৩০ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে শহীদ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

--- মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে গাজীপুরের অন্যতম বেসরকারি বৃত্তি প্রকল্প শহীদ শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে শহরের ২৮ নং ওয়ার্ডে ছায়াবীথি এলাকায় কাজী আজিমউদ্দিন কলেজ রোডস্থ শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২ঘন্টা করে দু’টি শিফটে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়।

এতে কেন্দ্র সচিব আকতার উজ জামান, ৫৪ জন হল পরিদর্শক ও ১৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এ ছাড়া সার্বক্ষণিক তদারকিতে ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শহীদ।

সরেজমিনে সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান গিয়ে দেখেন, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাহিরে ভীড় করছেন অভিভাবকরা। এমন আয়োজন খুশি তারা।

অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট।

অভিভাবকরা আরো জানান, সরকারিভাবে কোন বৃত্তি পরীক্ষা না থাকায় বেসরকারি এ বৃত্তি পরীক্ষাই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম। এতে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। বেসরকারি এ বৃত্তি গুলো অব্যাহত থাকুক।

এ সময় পরীক্ষা পরিদর্শনে আসেন আলোকিত নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক এবং ঘটনার আড়ালে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রুবেল সরকার, গাজীপুর সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল হক, গাজীপুর সদর সহাকারী উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শহীদ জানান, ২০১১ সাল থেকে শহীদ শিক্ষা পরিবারের আয়োজনে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। শিক্ষা বৃত্তির এ পরীক্ষায় এ বছর গাজীপুর মহানগরের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাই করতে পারছে। আশা করছি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষার ফলাফল দেয়া হবে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)