শুক্রবার ● ২৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চুরি যাওয়া সেই টিসিবির ডাল উদ্ধার
ঈশ্বরগঞ্জে চুরি যাওয়া সেই টিসিবির ডাল উদ্ধার
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়ন পরিষদের একটি কক্ষের দরজা ভেঙে টিসিবির চুরি যাওয়া ৩১টি বস্তা ডালের মধ্যে ২৯ বস্তা ডাল উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান।
শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশে গিয়াস উদ্দিনের সরিষা আবাদি ক্ষেত থেকে ওই ডালের বস্তাগুলো উদ্ধার করা হয়। শুক্রবার সকালে গ্রামপুলিশের খবরের ভিত্তিতে আঠারবাড়ী ফাঁড়ি থানার পুলিশ এসব মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, উপজেলার সরিষা ইউনিয়নের ৭শ ৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে ডালের বস্তাগুলো একদল চোর চুরি করে নিয়ে যায়। ঘটনার সাথে জড়িত সন্দেহ বৃহস্পতিবার টিসিবি ডিলার মো. সোহাগ কয়েক জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার ও ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনী চুরি যাওয়া ডাল উদ্ধার অভিযান চালায়। পরে শুক্রবার সকালে তা উদ্ধার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে। এবিষয়ে আইগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে ডালের বস্তাগুলো হস্তান্তর করা হবে।





অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার