শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবদল কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবদল কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে যুবদল কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে নাছির উদ্দিন (৪৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে তাকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাথারি কুপিয়ে আহত অবস্থায় মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তিনি যুবদলের কর্মী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জাান গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্থানীয় বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা কওে বাড়ি ফেরার পথে একদল অন্ত্রধারী সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায়। এসময় মুখোশধারী সন্ত্রাসীরা তাকে মৃত মনে করে পালিয়ে যান। তার স্ত্রী বেদুয়া বেগম বলেন, ধারালো অস্ত্রর আঘাতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি চিৎকার শুরু করলে, আমি গিয়ে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। রাতেই তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত নাছির কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। তিনি বলেন, আওয়ামীলীগের অস্ত্রধারী এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। এব্যাপারে জানতে চাইলে, রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

রাউজানে আগুনে দোকান পুড়ে ছাই
রাউজান :: চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ে ছাই হয়েছে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে উপজেলরা চিকদাইর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় ৭টি দোকানে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যাপারে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা শামসুল আলম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।





আর্কাইভ