বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া
রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের তরুণ নারী উদ্যোক্তা তানিয়া প্রতারণার ফাঁদে পড়ে নিজের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে হারিয়েছে ২৭ হাজার টাকা। গত সোমবার দুপুরে তানিয়ার মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। পরিচয় দেন তিনি বিকাশ অফিসের একজন কর্মী।
এসময় তানিয়া কেন জানতে চাইলে থাকে প্রতারক বলেন আমাদের এক গ্রাহকের টাকা ভুলে আপনার বিকাশে চলে গেছে। তানিয়া বলেন কউ আমার বিকাশে কোন টাকা আসেনি।
পরে তাকে নানা কৌশলে প্রতারকের আয়ত্তে করে নেন। প্রতারক তানিয়ার বিকাশে নম্বারে একটি ওটিপি কোড পাঠান। সেই পাঠানো ওটিপি নাম্বার প্রতারক চাইলে সরল মনে থাকে দিয়ে দেন। প্রথমে তার বিকাশ অ্যাকাউন্টে হতে ২০হাজার টাকা হাতিয়ে নেওয়া পর। আবারও তাকে ফোন করা হয় তার এই বিশ হাজার টাকা ফিরে পেতে হলে তানিয়ার নগদে পাঠানো হবে এসএমএস সেটি তাদের বলতে হবে। তানিয়ার নগদ অ্যাকাউন্টে পাঠান ওটিপি নাম্বারটি তাদের দেওয়ার সঙ্গে সঙ্গে নগদে থাকা ৬হাজার টাকা উধাও।
বিকাশ ও নগদ থেকে তার মোট ২৭হাজার ২টাকা হাতিয়ে নেন প্রতারক চক্র। পরে তানিয়ার বড় বোন সাদিয়া বিনতে হুসেন বাদী হয়ে অজ্ঞাতনামা বিবাদীর বিরুদ্ধে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরী করেন।





রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার