বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক
বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যদের একটি টহল দলের অভিযানে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ কালে সনাতনধর্মী ১২জন বাংলাদেশী নাগরিকদেরকে আটক করা হয়।
মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে নলুয়াটিলা বিওপির সদস্যরা ভারত বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করে।
আটককৃতরা হলো- মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩), গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২) ও অনির ঊর্ধ্ব দে (৪)।
আটকৃতরা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও মহেশখালী এলাকার বাসিন্দা বলে জানা যায়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে নলুয়াটিলা বিওপির নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ভারত- বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে সনাতনধর্মী ১২জন বাংলাদেশী নাগরিকদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তর করা হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১