শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ উপস্থিত থেকে ৫ জন শহীদ পরিবার এবং ১৭ জন আহতদের মাঝে সহায়তা প্রদান করেন।
প্রতি শহীদ পরিবারকে ১৫ হাজার টাকা এবং আহত ১৭ জনকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এই আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রয়াস নেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার হাসান কিবরিয়া, ছাত্র সমন্বয়ক ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ বলেন, আমাদের দেশের স্বাধীনতা ও মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। আমরা ভবিষ্যতেও তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, শহীদ পরিবার ও আহতরা এই সহায়তা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের সহায়তা তাদের জীবনের দুর্দশা কিছুটা কমাতে সহায়ক হবে। উপজেলা প্রশাসন শহীদ পরিবার ও আহতদের জন্য ভবিষ্যতেও বিভিন্ন সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে আশা ব্যক্ত করেন।
ঈশ্বরগঞ্জে ৬ জুয়ারি সহ গ্রেফতার ৯
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়ারি সহ ৯ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।
গ্রেফতারকৃতরা হল, জুয়া আইনে মধ্যে রয়েছে, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়া গ্রামের মৃত জোতিন্দ্র সরকারের পুত্র শিবু সরকার (৫২), নান্দাইল উপজেলার নান্দাইল গ্রামের মৃত বিনদ বিহারী শাহার পুত্র নিরঞ্জন সাহা (৫২), মৃত ইছমত আলীর পুত্র চান মিয়া (৫৫),ঝালুয়াপাড়া গ্রামের মৃত শরত আলীর মুন্সির পুত্র বাবুল মিয়া (৫২),বিয়ারা গ্রামের মৃত বাদশার বাপের পুত্র বাবুল মিয়া (৪২), গাংগাইল গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র মিনু মিয়া (২৫)।
অপরদিকে নিয়মিত মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাউয়া গ্রামের নিজাম উদ্দিনের পুত্র এমদাদুল হক (২১), জিআর পরোয়ানায় ভুক্ত আসামী সামসু মিয়ার পুত্র শামীম ইসলাম (৩২) ও সিআর পরোয়ানায় ভুক্ত আসামী মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের আব্দুল গণির পুত্র আবুল কালাম (৩২)।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, “ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে ৬ জন জুয়ারি সহ ৩ জন নিয়মিত মামলার আসামী গ্রেফতার করা হয়েছে।” তিনি আরও জানান, ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং জুয়া বা অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)