শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » থেমে নেই ঈশ্বরগঞ্জ এলজিইডির উন্নয়ন কাজ
প্রথম পাতা » ময়মনসিংহ » থেমে নেই ঈশ্বরগঞ্জ এলজিইডির উন্নয়ন কাজ
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থেমে নেই ঈশ্বরগঞ্জ এলজিইডির উন্নয়ন কাজ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: দেশের ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যেও ঈশ্বরগঞ্জ এলজিইডি থেমে নেই। উপজেলা এলজিইডি বিভাগ তাদের উন্নয়নমূলক কাজগুলো অব্যাহত রেখেছে, এলাকার উন্নয়নে তারা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
ঈশ্বরগঞ্জ এলজিইডির প্রকল্পগুলোর মধ্যে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ৫ আগস্টের পর যখন দেশে অস্থিরতা ও সংকট তৈরি হয়েছিল, তখনও এলজিইডির প্রকল্পসমূহের কাজ দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।
কিন্তু গত ২১ নভেম্বর উপজেলার চরহোসেনপুর গ্রামের লোকমান হোসেন নামের একজন এলজিইডি কর্তৃক বাস্তবায়িত চরহোসেনপুর হতে ইসলামপুর রাস্তা নির্মাণে নিন্ম মানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ তুলে এলজিইডি প্রধান প্রকৌশলী বরাবর একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে গত ৬ জানুয়ারি সরেজমিন পরিদর্শনে আসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সালমান রাসেল। পরিদর্শন কালে লোকমান হোসেন নামের কোন ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে স্থানীয় গণ্যমান্য এলাকাবাসীর সামনে রাস্তা কেটে পরিক্ষার করে দেখেন রাস্তাটি থিকনেস ২৫ মিলি কার্পেটিং এর স্থলে ৩০ মিলি পাওয়া যায়। এছাড়া অন্যান্য লেয়ার বালু খোয়ার আনুপাত সঠিক রয়েছে। নির্মাণ কাজে অনিয়ম না থাকায় স্থানীয়রা উপজেলা প্রকৌশলীকে ধন্যবাদ জানান।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, দুই কোটি ১৪লক্ষ টাকা ব্যায়ে নিজতুলন্দর পরাপারা মোড় হতে ঘাগড়া পাড়া দুই কিলোমিটার জিপিএস রাস্তা, এক কোটি ৩৮লক্ষ টাকা ব্যায়ে ইসলামপুর মাদ্রাসা হতে বৌদার ঘাট পর্যন্ত এক কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। চলমান উন্নয়ন কাজের মধ্যে রয়েছে ৮৯ লক্ষ টাকা ব্যায়ে নিজ সরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ, ৮৩ লক্ষ টাকা ব্যায়ে রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ, এছাড়াও এক কোটি ১৯ লক্ষ টাকা ব্যায়ে জাটিয়া, সোহাগী বাজার, তারাকান্দি, খানপুর ও বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুম নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানা যায়।
উপজেলা এলজিইডি প্রকৌশলী আয়শা আক্তার জানান, যত বিপত্তি বা প্রতিবন্ধকতা আসুক না কেন, আমাদের মূল লক্ষ্য ঈশ্বরগঞ্জ উপজেলার উন্নয়ন। আমাদের কাজের মাধ্যমে জনগণের সমস্যা সমাধান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)