শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল কর্মী নিহত গ্রেফতার-৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল কর্মী নিহত গ্রেফতার-৪
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল কর্মী নিহত গ্রেফতার-৪

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ::: চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়ামে আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাহেদ হোসেন মুন্না (২০) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ওই রাতেই নিহতের পরিবার বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করে। রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান (৩৭), মো. নাজমুস সাকিব মারুফ (২২), মো. শাহ আলম (৪৭), মো. আরমান (২৬)।

হামলার পর থেকে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। মেলার দোকানপাট বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়।
পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়ি এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে জাহেদ হোসেন মুন্না নামের এক যুবদল কর্মী নিহত হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, নিহতের ঘটনায় ১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানসহ ৪ জনকে গ্রেফতার করে আদালাতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)