শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে দুশো বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে দুশো বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে দুশো বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত

--- উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে প্রতি বছরের ন্যায় আনন্দঘন পরিবেশে প্রায় হাজারো দর্শকের উপস্থিতিতে দুশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি উপলক্ষে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর আয়োজনে প্রতি বছর এইদিনে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। নবীগঞ্জ উপজেলার একমাত্র আলমপুর গ্রামেই প্রায় দুইশত বছর পূর্ব থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
প্রতিযোগিতায় মহিলা, শিশু-কিশোর থেকে শুরু করে পাশ্ববর্তী জেলা ও উপজেলার দূর দূরান্ত থেকে লোকজন এসে সমবেত হন। এবার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ৭টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা উপস্থিত হন।
৪ রাউন্ডে অনুষ্ঠিত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন চুনারুঘাট উপজেলার কাছম আলীর ঘোড়া (আর্মি সোনা),২য় স্থান লাভ করে আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া
(সোনার হৃদয়)। প্রতিযোগিতায় ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ঘোড়া দৌড় কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য সামছু মিয়া,শাহ জাহান মিয়া,ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ কাজী ওবায়দুল কাদের হেলাল,সাবেক ইউপি সদস্য লন্ডন প্রবাসী আব্দুল লতিফ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কাজী, নিক্সন আহমেদ, ইউপি সদস্য আমির,নবীগঞ্জ আইডিয়াল ইউমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিরপম দেব,ইউপি সদস্য মুকিত মিয়া, আজাদ মিয়া,দিলাওর হোসেন,জিতেশ সুত্রধর,রনজিত দেব,শংকর নন্দী,বিধান সূত্রধর,মোরশেদ মিয়া, শুভ্র বণিক প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১টি ২১ইঞ্চি কালার এলিডি টেলিভশন, দ্বিতীয় পুরস্কার ১টি সিলিং ফ্যান ও তৃতীয় পুরস্কার হিসেবে ১টি মোবাইলসহ ৭ টি পুরস্কার প্রদান করা হয়।





আর্কাইভ