সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঢাকা » শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে
শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে
‘৬৯ এর গণঅভ্যুত্থানের মহান শহীদ আসাদ দিবসে আজ ২০ জানুয়ারি সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে আসাদ স্মৃতিস্তম্ভে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদ আসাদের সংগ্রামী স্মৃতি প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ রিয়েল, জোনায়েত হোসেন, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
শ্রদ্ধা প্রদর্শনের পর উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমে প্রদত্ত বক্তব্যে সাইফুল হক বলেন, শহীদ আসাদের রক্তের ধারাতেই ‘৬৯ এর গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং মুক্তিযুদ্ধের জমিন তৈরী হয়।
তিনি বলেন, আসাদের স্বপ্ন ছিল শোষণ বৈষম্যহীন জনগণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা।কিন্তু তার শহীদ হবার পর ৫৫ বছর পার হলেও বাংলাদেশ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক হয়নি।
তিনি বলেন, গত ৫৪ বছরে ক্ষমতার জন্য লক্ষ লক্ষ শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের স্বপ্ন আকাংখ্যা বাস্তবায়ন করা হয়নি।
তিনি বলেন, ২০২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান আসাদসহ আমাদের লক্ষ্য লক্ষ্য শহীদদের স্বপ্ন শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেয়া যাবেনা। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।





বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব