শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান আজ ২১ জানুয়ারি সকাল ১১টায় রাঙামাটি পার্বত্য জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রাবিপ্রবি’র সাথে সাংবাদিকদের সম্পৃক্ত করতে এবং রাবিপ্রবি’র প্রশাসনিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জানাতে ভাইস-চ্যান্সেলর সকলকে রাবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানান এবং ভবিষ্যতে একসাথে রাবিপ্রবি’র কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সাংবাদিকদের কাছে তাঁর দুটো যোগ্যতা- অনুপ্রাণিত করার প্রবণতা এবং প্রতিশ্রুতিবদ্ধতা- কথা তুলে ধরেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ বছররের শিক্ষকতা ও গবেষণা করার শিক্ষা ও অভিজ্ঞতার সবটুকু রাবিপ্রবি’র জন্য কাজে লাগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সামনের দিনে এ বিশ্ববিদ্যালয়কে আমাদের সবার বিশ্ববিদ্যালয় মনে করে আমরা সারা দেশের মানুষের কাছে শিক্ষা, গবেষণা ও সম্প্রীতির বিশ্ববিদ্যালয় হিসেবে তুলে ধরার জন্য কাজ করার অঙ্গীকার করেন।

তিনি আরো বলেন, “এ বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফরমেশনাল ম্যানেজমেণ্ট ও লিডারশীপ দেখতে চাই, যেখানে আমারা সবাই লিডার। আমরা সবাই একাডেমিক লিডার হতে চাই। এটাই ট্রান্সফরমেশনাল লিডারশীপ- আমরা সবাই টীম মেম্বার। আমরা সবাই সবাইকে যেন একরকম ভাবতে পারি।”

উপস্থিত সাংবাদিকগণ পাহাড় প্রকৃতির সৌন্দর্য বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, শিক্ষক সঙ্কট নিরসন, লোকবল নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তির বিষয়ে পার্বত্য চট্টগ্রামের স্থানীয়দের অগ্রাধিকার, বিশ্ববিদ্যালয়ের হলসমূহে র‌্যাগিং না-হওয়া প্রভৃতি বিষয়ে প্রস্তাব তুলে ধরেন।

পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার অগ্রবর্তী সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ তাঁর জীবনকথা আবেগময় ভাষায় তুলে ধরেন এবং এ অঞ্চলে সাংবাদিকতার প্রতিবন্ধকতার কাটিয়ে কিভাবে সাংবাদিকতাকে এগিয়ে নেন তার বর্ণনা দেন। তিনি সকল সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সাথে কাজ করার পাশাপাশি পেশাগত আদর্শের সাথে বর্তমান সময়ের চিন্তা-চেতনার প্রতিফলন দেখতে চান। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেন।

রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সবার পক্ষ থেকে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমানকে ধন্যবাদ জানান এবং তাঁরা এ অঞ্চলের ও বিশ্ববিদ্যালয়ের প্রবাহমান ঘটনাবলী তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

রাবিপ্রবি সাংবাদিক সমিতির সাংবাদিকসহ প্রায় পঞ্চাশ জনের অধিক রাঙামাটি স্বনামধন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ তাঁদের মতামত ও প্রস্তাবনা ভাইস-চ্যান্সেলর এর কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন। পার্বত্য অঞ্চলে এ বিশ্ববিদ্যালয় জ্ঞান ও গবেষণার আলো ছড়িয়ে এ অঞ্চলের সুনাম দেশ- বিদেশে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোসাঃ হাবিবা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর এবং জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রমূখ শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুচিন্তিত মতামত প্রদান করার জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ দিয়ে এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে ভাইস-চ্যান্সেলর মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।

রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার আয়োজনে আজ ২১ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর আড়াইটায় মুক্তিযুদ্ধ কর্ণারের সভাকক্ষে রাবিপ্রবি’র প্রথম ভাইস চ্যান্সেলর “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষাবৃত্তি” নামে একটি বৃত্তি চালু করার জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড টেকনোলোজি অনুষদের ডিন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার, সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসাঃ হাবিবা, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাহবুব আরা এবং ড. প্রদানেন্দু বিকাশ চাকমার বড় ভাই অঙ্গনা রঞ্জন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষাবৃত্তি চালুর ব্যাপারে খসড়া নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সকলে এ শিক্ষা বৃত্তিটি চালু করার ব্যাপারে দ্রুত চালু করার জন্য মতামত ব্যক্ত করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন

আর্কাইভ