শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে কর্ম বিরতি
প্রথম পাতা » দিনাজপুর » দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে কর্ম বিরতি
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে কর্ম বিরতি

--- পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই) পার্বতীপুর শাখা রেলওয়ে ষ্টেশন পার্বতীপুর ১নম্বর প্লাটফর্মে দাবী-দাবা আদায়ের লক্ষ্যে আজ বেলা ১১টার দিকে দাবী-দাবা আদায়ের লক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ-মিছিল করে।
রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ, মাইলেজসহ পেনশন, মাইলেজ জটিলতার নিরসন. ২০২৩ সালের ১৩ জুন পূর্বের ন্যায় রানিং স্টাফদের ৭৫% মাইলেজ যোগে পেনশন ও অনুতোষিক নিষ্পত্তি, আইবাস সিস্টেম রানিং স্টাফদের বেতন ভাতা প্রদান, নিয়োগ বিধি-২০২০ সংশোধন করে পদোন্নতি প্রদান ও চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগ বন্ধ করা হয়। রেল সচিব প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৪ সালের ৩০ নভেম্বর মধ্যে সকল দাবী-দাবা পুরণের কথা থাকলেও তা বাস্তোবায়ন না হওয়ায় তার প্রেক্ষিতে দাবী-দাবা আদায়ের লক্ষ্যে বিক্ষোভ-মিছিল করে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে রানিং স্টাফদের পার্ট অফ পে রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে ২০২১ সালে ৩ নভেম্বর হতে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমুলক ২০২২ সালে ১২ ও ১৩ নম্বর শর্ত বাতিল করে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি-বিধানের আলোকে আদেশ জারির দাবীতে আগামী ২৮ জানুয়ারি থেকে সর্বস্তরের সকল রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি ঘোষণা করেন।
বিক্ষোভ-মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের কার্যকরী কমিটির আহবায়ক পার্বতীপুর শাখার বি. এম শহিদুল আলম এল, এম-গ্রেড-১, রানিং স্টাফ ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় কমিটি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন এল. এম-গ্রেড-২, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন পার্বতীপুর শাখার সভাপতি মোঃ সাইফুল আজম লোকো মাস্টার গ্রেড-০১, ট্রেন পরিচালক (গার্ড) কবির হোসেন, সহকারি ট্রেন চালক জাহিদুল ইসলাম টিপু ও কবির হোসেন প্রমুখ। রানিং স্টাফ ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় কমিটি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন বলেন, ১৬০ বছর বছরেরও অধিক সময় ধরে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি বিধানের আলোকে আমরা রানিং স্টাফগণ ‘পাট অফ পে’ হিসেবে রানিং এলাউন্স এবং ৭৫% রানিং এলাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক পেয়ে আসছি। আমরা অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো কোন টিএ/ডিএ পাই না। রানিং স্টাফদের দাবী-দাবা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আহবান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।

বাংলাদেশ জামায়াতে আমীরের আগমন উপলক্ষে পার্বতীপুর স্বাগত মিছিল
পার্বতীপুর :: আগামী ২৫ জানুয়ারী দিনাজপুরে কর্মী সন্মেলন গোর-এ শহীদ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে পার্বতীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিশাল স্বাগত মিছিল বের হয়ে, পার্বতীপুর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আনোয়র হোসেন ( দিনাজপুর-৫ আসনের এমপি প্রত্যাশী ),বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর বায়তুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামান, শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান আলী, উপজেলা জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যান ফেডারেশন, উপজেলা যুব বিভাগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের মোঃ আনোয়র হোসেন ( দিনাজপুর-৫ আসনের এমপি প্রত্যাশী ) বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেজন্য আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হবে।
পার্বতীপুর জামায়াতে ইসলামীর এমন বিশাল মিছিলকে মানুষ হাত নেড়ে অভিবাদন জানান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও মুক্ত পরিবেশে মিছিল করতে পেরে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এ সময় জামায়াত নেতা-কর্মীদের উজ্জীবিত দেখা যায়।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ

আর্কাইভ