শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঢাকা » কুমিল্লায় যৌথবাহিনীর হাতে যুবদল নেতার প্রাণ হারানোর ঘটনায় তীব্র নিন্দা
কুমিল্লায় যৌথবাহিনীর হাতে যুবদল নেতার প্রাণ হারানোর ঘটনায় তীব্র নিন্দা
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ১ ফেব্রুয়ারি শনিবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে কুমিল্লায় যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র জানিয়েছেন এবং বলেছেন কোন অবস্থায় এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কুমিল্লায় অমানবিক নির্যাতনের কারণে মো. তৌহিদুল ইসলাম নামের এক যুবদল নেতা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। নিহতের যুবদল নেতার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা জানিয়েছেন তার স্বজন ও চিকিৎসকেরা।
তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এধরণের নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশবাসী কোনভাবেই বরদাস্ত করবেনা। এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কেবল আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের স্মৃতিকেই মনে করিয়ে দেয়।তিনি বলেন দেশবাসী আর কোন গুম, খুন, নির্যাতন, নিপীড়ন আর বিচারবহির্ভূত হত্যাকান্ডের রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতে চায়না।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে দায়ীদের চিহ্নিত এবং যথাযথ তদন্তের মাধ্যমে বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।





সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক