শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই

--- সুমন পল্লব, হাটহাজারী (চট্টগ্রাম) :: চট্রগ্রামের হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭নং ওয়াডস্থ কাছিমের বটতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মেখল ইউনিয়নের ৮নং ওয়াডের কাছিমের বটতলী বাজারের সেলিম সওদাগরের ‘আপ্যায়ন রেষ্টুরেন্ট’ নামক ব্যবসা পরোটা বানানোর গ্যাসের চুলার সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে দ্রুত আগুলের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে ।
এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লিডার বিভূতি বড়ুয়ার নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই দোকানের সমস্ত আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ওই বাজারের সেলিম জাবেদ এর আপ্যায়ন রেষ্টুরেন্ট, সুলতান আলমের মুদির দোকান এবং একটি লাকড়ির দোকানসহ তিন দোকানের সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় ও প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তরা এ ঘটনায় তাদের অন্তত পনের- বিশ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মাসুদ জানান, আগুনের শুরুতে চেস্টা করলে তা নিয়ন্ত্রণ করা যেতো, কিন্তু তখন ঘটনাস্থলে উপস্থিত ১০/১২ জন যুবক ভাই আগুন নিয়ন্ত্রণে কাজ না করে দুরে সরে তাদের মোবাইল ফোনে ভিডিও করাতে ব্যস্থ হয়ে পড়ে। পরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলের পাশে মসজিদের পুকুর থাকায় ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের চেস্টায় দ্রুত আগুন নিযন্ত্রণে চলে আসায় ওই বাজারের অন্তত ২৫/৩০ টির বেশি দোকান আগুনে ভয়াবহতা থেকে রক্ষা পায়। সংশ্লিষ্ট ইউপি সদস্য মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, দোকানটি ওই বাজারের অনেক পুরানো। এক সময় সেলিম সওদাগরের বাবা করতেন। এটা গণি সওদাগরের দোকান নামেও চিনেন অনেকে। গণি সওদাদাগরের মৃত্যুর পর তিনার ছেলে সেলিম সওদাগর করছিলেন। হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে রাত দশটার দিকে জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি আর ক্ষয়ক্ষতির পরিমান তদন্তাধীন আছে, পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।





আর্কাইভ