শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

--- ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে অবহেলায় ও ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে একটি প্রাইভেট হাসপাতালে ভাংচুর চালানো হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার উপজেলার নানুপুর বাজারস্থ নানুপুর মাতৃসদন হসপিটাল এন্ড দি ডক্টরস ল্যাবে এ ঘটনা ঘটে। জানা যায়,জাহানপুর গ্রামের গৃহবধূ গর্ভবতী নাজিয়া আক্তারকে নিয়ে তার আত্মীয় স্বজনেরা ঘটনার আগের রাত সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালে বাচ্চার ডেলিভারি করাতে নিয়ে যায়। হাসপাতালের ডিউটিরত ডাক্তার বাচ্চার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে রোগীকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরবর্তীতে রোগীকে নিয়ে রোগীর আত্মীয়-স্বজনেরা চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় হাটহাজারী মদিনা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে ঘটনার দিন ভোর আনুমানিক ৫টার দিকে সিজার করলে বাচ্চাটি মারা যায়। পরে উক্ত ঘটনাকে কেন্দ্র করে রোগীর আত্মীয়-স্বজন ও উত্তেজিত জনতা নানুপুর মাতৃসনদ প্রাইভেট হাসপাতালের দরজা, জানালা, চেয়ার-টেবিল, আসবাবপত্র, আল্ট্রা, ইকু মেশিন, ল্যাপটপ, সিসি ক্যামেরা, অপারেশন থিয়েটার, অ্যাম্বুলেন্স গাড়ি সহ হাসপাতালের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করে।
হামলার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল হাসপাতাল পরিদর্শন করেন এবং হামলায় যুক্ত ২ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজনরা ব্যাক্তি মালিকানাধীন হাসপাতালে হামলা করেছে। হাসপাতালটি সরকারি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত। ইতিমধ্যেই কোনো লিখিত অভিযোগ না আসলেও চিকিৎসায় অবহেলার ঘটনা খতিয়ে দেখতে ৩ জন বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন করে দিয়েছি।
সর্বসাধারণের প্রতি অনুরোধ যেকোনো বিষয়ে সংক্ষুব্ধ হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ দায়ের করার জন্য। আইন নিজের হাতে তুলে নিতে গিয়ে কোনো ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)