শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » জেলার জনসভায় অংশগ্রহণ না করে মশাল মিছিল
প্রথম পাতা » ময়মনসিংহ » জেলার জনসভায় অংশগ্রহণ না করে মশাল মিছিল
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলার জনসভায় অংশগ্রহণ না করে মশাল মিছিল

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন এর লোকজন দলের কেন্দ্রীয় কর্মসূচীতে অংশ গ্রহন না করে নিজ উপজেলা এলাকায় মশাল মিছিল করেছে। শনিবার সন্ধ্যার পর পৌর বাজারে এ মশাল মিছিল করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেশ কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়ে জেলা পর্যায়ে জনসমাবেশ করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মোতাবেক শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দা উপজেলায় সমাবেশ করা হয়। সেই সমাবেশে ময়মনসিংহ জেলার সকল উপজেলা থেকে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এতে নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র পক্ষে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কিন্তু তার উল্টোটা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন’র লোকজন। তারা জেলার সমাবেশে অংশ গ্রহণ না করে কিছু লোকজন নিয়ে ঈশ্বরগঞ্জ পৌর সদরে নবগঠিত উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে মশাল মিছিল করেন। এদিকে সাবেক এমপি ও তার লোকজন জেলার সমাবেশে অংশগ্রহণ না করে নিজ এলাকায় মশাল মিছিল করায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে।
নেতাকর্মীরা বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে এবং জেলা সমাবেশে অংশগ্রহণ না করে ঈশ্বরগঞ্জে উনার লোকজন দিয়ে মশাল মিছিল করানো এটা দল বিরোধী হয়েছে। এই দলের প্রতীক নিয়ে উনি এমপি নির্বাচিত হয়ে ছিলেন। সুতরাং উনার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া ঠিক হয় নি।
এবিষয়ে নবগঠিত কমিটির উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি বলেন, আজ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দায় জনসমাবেশ ছিলো। সেই সমাবেশ জেলা, বিভাগ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, সমাবেশ শেষে আমরা জানতে পেরেছি সেই সমাবেশে যোগ না দিয়ে ২০/২৫ টা মশাল নিয়ে সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীনের লোকজন একটি মিছিল করেছে। এমনটা করে আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট করেছেন। এর আগেও পৌর নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন তিনি। সুতরাং অতীতে উনি দল বিরোধী এমন কাজ করেছে আজ এটা তার প্রমাণ। কমিটির বিরুদ্ধে মিছিল হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুদিন পূর্বে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি হয়েছে। সেই কমিটিকে দলের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। সুতরাং উনি ও ওনার কিছু লোকজন কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। উনি সাবেক এমপি উনাকে সম্মান করি। উনার শুভ বুদ্ধির উদয় হোক।
ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন বলেন, এবিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে মিছিলে অংশগ্রহণকারী পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন দাবি দিয়ে সাইফুল সরকার বলেন, আমরা যারা ১৭ বছর নির্যাতিত তাদেরকে বাদ দিয়ে রাতে কমিটি করা হয়েছে। এছাড়াও ওই কমিটি বিকাশ কমিটি হয়েছে। এই কমিটি আমাদেরকে অপমান করেছে। তাই আমরা মশাল মিছিল করেছি। জেলা সমাবেশে যোগদান কেন করেন নাই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটা একটা উপজেলার সমাবেশ ছিলো, এটা জেলার সমাবেশ না এজন্যই আমরা ওই সমাবেশ বয়কট করেছি।
এবিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, বিষয়টি আমি এখনো দেখি নাই, যদি এমন করে থাকে তাহলে আমাদের বিভাগীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন
ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০

আর্কাইভ