শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র ভিসির সাথে যবিপ্রবি’র ভিসির সাক্ষাৎ ও ক্যাম্পাস পরিদর্শন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র ভিসির সাথে যবিপ্রবি’র ভিসির সাক্ষাৎ ও ক্যাম্পাস পরিদর্শন
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’র ভিসির সাথে যবিপ্রবি’র ভিসির সাক্ষাৎ ও ক্যাম্পাস পরিদর্শন

--- ৬ মার্চ-২০২৫ বৃহস্পতিবার দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল মজিদ সাক্ষাৎ করেন।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, প্রকল্প পরিচালক (ভা.), বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ ও বিভিন্ন দপ্তরের দপ্তর-প্রধানগণ উপস্থিত ছিলেন।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যবিপ্রবি’র ভিসির আগমন ও পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা। এই পরিদর্শন উভয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা খাতের উন্নতি ও প্রযুক্তিগত গবেষণা প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত করবে। এই পরিদর্শনের মূল লক্ষ্য হচ্ছে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করা, যা উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে। ইতোমধ্যে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে যা শীঘ্রই ফলপ্রসূ রূপ গ্রহণ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এর আওতায় সাংস্কৃতিক-শিক্ষা ও ল্যাব-প্রযুক্তিগত বিষয়াদি গুরুত্ব পাবে।
যবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরকে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান। রাবিপ্রবি’র মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন এবং রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর কর্তৃক সম্প্রতি গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন ও প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সুবিধা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে ভিসি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের সাথে মতবিনিময় করেন। তিনি তাঁদের গবেষণা কার্যক্রম এবং সংশ্লিষ্ট সমস্যাবলী সম্পর্কে অবগত হন। একই সাথে তিনি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।
যবিপ্রবি’র ভিসি এই পরিদর্শন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার এক অনন্য ধারা সূচনা করল বলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান মন্তব্য করেন। এটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন বাংলাদেশের উন্নতির জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে আশাবাদ ব্যক্ত করেন।





আর্কাইভ