শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » এ কেমন শত্রুতা : পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
প্রথম পাতা » ময়মনসিংহ » এ কেমন শত্রুতা : পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এ কেমন শত্রুতা : পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষ টাকার মাছ নিধনের করার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে মাইজবাগ ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। এব্যাপারে পুকুর মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে ছয় জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাউলের চর গ্রামের মৃত আঃ গণির পুত্র শফিকুল ইসলাম বাড়ির সামনে ৮০ শতক পুকুরে মাছের চাষ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পুকুরে খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। সকালে তার চাচাতো ভাই সাইদুল ইসলাম মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে ডাক চিৎকার করলে পুকুর মালিক শফিকুল ও আশ পাশের লোকজন মাছ নিধনের ঘটনা দেখে হতভম্ব হয়ে পড়েন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবেশি রায়হানদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের হিসেবে এই মাছ নিধনের ঘটনাটি ঘটতে পারে।
এবিষয়ে অভিযুক্ত আবু রায়হান জানান, জমি সংক্রান্ত বিরোধে রাস্তার কাটা বিষয়ে শফিকুলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করার পর বৃহস্পতিবার রাতে শফিকুলের লোকজন আমার বাড়ি ঘরে হামলা চালায়। হামলায় আমি সহ চারজন আহত হই। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। বাড়ি ঘরে হামলার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্যে নিজেরাই পুকুরে বিষ দিয়ে আমাদের বিরুদ্ধে থানায় মাছ নিধনের মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানি এবং মাছের নমুনা সংগ্রহ করে কোর্টের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি সাপেক্ষে পরীক্ষা নিরীক্ষার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)