শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » পাঁচ হাজার টাকার জন্য অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা
পাঁচ হাজার টাকার জন্য অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা
গাজী মো গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠিতে মাত্র পাঁচ হাজার টাকার জন্য দেলোয়ার হোসেন মৃধা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে শনিবার বিকেল ৩টার দিকে এঘটনা ঘটে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেন নামে একজনকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সদর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্বজনরা জানায়, ঝালকাঠি শহরের টিএন্ডটি রোডে বাসা থাকলেও নিজ বাড়িতে একা বসবাস করতেন দেলোয়ার। দুপুরে তার ছেলে মাহমুদুল হাসান বাবু ইফতার সামগ্রী নিয়ে বাড়িতে গেলে রক্তাক্ত মৃতাবস্থায় তার বাবাকে দেখতে পায়। সন্দেহজনকভাবে সোহরাব হোসেনের বাড়িতে গেলে সে লোকজন দেখে দৌড় দেয়। ধাওয়া দিয়ে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মাহমুদুল হাসান বাবু জানান, দেলোয়ার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরী থেকে অবসর নিয়েছে। স্ট্রোক করে জমিজমার পাহাড়ায় বাড়িতেই থাকতেন। সে গতকাল পেনশনের টাকা তুলেছিলেন। সোহরাব হোসেনের আত্মীয়ের কাছে ৫হাজার টাকার বাঁশ বিক্রি করেন দেলোয়ার মৃধা। ২দিন ধরে বাড়িতেই কৃষিকাজে দিনমজুরের সহায়তা করছিলেন সোহরাব। সে নেশাগ্রস্ত থাকতো প্রায় সময়ই। টাকা নিতেই সোহরাব হত্যা করেছেন দেলোয়ার হোসেনকে এমনটাই সন্দেহ স্বজনদের। তার সাথে আরো কেউ জড়িত থাকতে পারে বলে দাবি স্বজনদের।
দেলোয়ার হোসেন মৃধার পুত্র মাহমুদুল হাসান বাবু পৌর যুবদলের যুগ্মআহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, ‘অসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। তারকাছ থেকে পাঁচহাজারের বেশি কিছু টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’





ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন