শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » অটোরিকশায় টোকেন বাণিজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম » অটোরিকশায় টোকেন বাণিজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ
শনিবার ● ৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অটোরিকশায় টোকেন বাণিজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম নগরীর কাপ্তাই সড়কের রাস্তার মাথা এলাকার মোহরা সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ডে পুরানো ষ্টাইলে আবারও চাঁদাবাজরা টোকেন বাণিজ্য শুরু করার চেষ্টা করলে বিক্ষুদ্ধ অটোরিকশা চালকরা সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ করেছে।
শনিবার ৮ মার্চ দুপুরে সড়ক পথের হাটহাজারীর নজুমিয়াহাট, মদুনাঘাট, কুয়াইশ, মোহরার ধুপপোল ও নোয়াপাড়া পথেরহাটে বিক্ষুদ্ধ চালকরা অবরোধকালে সমাবেশ করে চাঁদাবাজদের টোকেন বানিজ্যি স্থায়ী ভাবে বন্ধের ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে। অবরোধ কালে চালকেরা সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।
পরে মোহরা এলাকায় আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হলে চাঁদাবাজরা পালিয়ে যায়। অবরোধ করা স্পট সমূহে পুলিশ এসে সড়ক পথ মুক্ত করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, নোয়াপাড়া পথেরহাটে অবরোধ চলাকালে রাউজান থানা পুলিশের একটি দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এসে অটোরিকশাচালকদের দাবির প্রতি সমর্থন জানায়। তারা যেকোনো মূল্যে মোহরাসহ বিভিন্ন এলাকায় তৎপর চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অটোরিক্সা চালকের সাথে থাকবেন বলে ঘোষনা দেন। প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছ থেকে এই আশ্বাস পেয়ে চালকরা অবরোধ তুলে নেয়। টোকেন বানিজ্য ও চাঁদাবাজীর বিরুদ্ধে অবস্থান নেয়া জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা আবুল কাসেম রানা তার বক্তব্যে অভিযোগ করেন পতিত স্বৈরচারের দোসররা পলাতক অবস্থা থেকে ফিরে এসে আগের মত আবারো প্রতি সিএনজি চালকের কাছ থেকে মাসিক নয় শত টাকা হারে টোকেন নিতে বাধ্য করছিল। মোহরা কেন্দ্রিক চাঁদাবাজদের জুলুম নির্যাতন ঠেকাতে সিএনজি চালকদের সাথে ভুক্তভোগি সাধারণ মানুষ চালকদের সাথে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছে।
অটোরিকশাচালকদের সাথে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের আগে চট্টগ্রম-কাপ্তাই রাস্তার মাথায় (মোহরা) রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া ও রাঙামাটির সড়ক পথে চলাচলকারী প্রতি অটোরিকশা থেকে মাসিক আট’শ টাকা করে টোকেন দিয়ে চাঁদা আদায় করতো। ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজরা পালিয়ে গেলে এই টোকেন বানিজ্য বন্ধ হয়েছিল। এক সপ্তাহ ধরে আগের মতো ‘টোকেন বাণিজ্য’ চালু করে ফিরে আসা চাঁদাবাজরা এখন থেকে দেড় হাজার টাকায় টোকেন নিতে চালকদের বাধ্য করছিল। যারা চাঁদার টোকেন নিতে অস্বীকার করছিল তাদের গাড়ি ও চালককে লাঠি পেঠা করে মোহরা ষ্ট্যান্ড ছাড়তে বাধ্য করে। এমন অবস্থার মধ্যে চালকরা বাধ্য হয়ে প্রতিবাদি কর্মসূচিতে নেমেছে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে।
রাউজানে চাঁদাবাজীর সাথে যারা জড়িত থাকার প্রমান পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)