শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সর্বাবস্থায় অন্তঃকরণ পবিত্র রাখতে পারার নামই রোজা : শাহেদ আলী চৌধুরী
প্রথম পাতা » চট্টগ্রাম » সর্বাবস্থায় অন্তঃকরণ পবিত্র রাখতে পারার নামই রোজা : শাহেদ আলী চৌধুরী
শনিবার ● ৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সর্বাবস্থায় অন্তঃকরণ পবিত্র রাখতে পারার নামই রোজা : শাহেদ আলী চৌধুরী

--- ফটিকছড়ি :: আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল এর ব্যবস্থাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, আসন্ন ২২ চৈত্র বিল বেরাসত গাউসুল আযম হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারীর পবিত্র ওরশ উপলক্ষ্যে প্রস্তুতি সভা, ইফতার ও মিলাদ মাহফিল ০৭ মার্চ ২০২৫ ইংরেজি শুক্রবার বাদে আসর ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়িস্থ শোকর-এ মওলা মনজিলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো. আজম এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তিনি বলেন - সৃষ্টিকর্তার একত্বের প্রতি বিশ্বাসের স্থিতিশীলতা ব্যতীত রোজাদার রোজার মূল লক্ষ্যে পৌঁছাতে পারে না। শুধু মাত্র উপবাস থাকার নাম রোজা নয়, সর্বাবস্থায় খারাপ কাজ হতে বিরত থাকতে পারার নামই রোজা। সিয়াম সাধনা আনুগত্যকারীকে সর্বাবস্থায় পবিত্র রাখে এবং উত্তম চরিত্র দান করে। যার অন্তর সবসময় পবিত্র থাকে সে অন্যের হকের প্রতি সচেতন থাকে, সে যাকাত আদায়ে কৃপণতা করে না। ঐ অন্তরে সৃষ্টিকর্তার প্রেম প্রজ্জ্বলিত থাকে, যা সালাতের মুল বিষয়। সে স্রষ্টার সৃষ্টির প্রতি কল্যাণকামী হয়, যা হক্কুল্ ইবাদ। আর ঐ সব পবিত্রতা অর্জনকারী রোজাদারদের জন্যেই রাসূল (দ.) ঘোষনা দিয়েছেন, রোজাদারের রোজার প্রতিদান মহান আল্লাহ নিজেই। মুমিন ব্যক্তির অন্তর সর্বাবস্থায় পবিত্র থাকে বলেই হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) ঘোষণা করেছেন “আমার ছেলেরা বারো মাস রোজা রাখে”। এছাড়াও তিনি আসন্ন মহান ২২ চৈত্র, হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবার পবিত্র ওরশ শরিফ উপলক্ষ্যে আশেকানদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ব্যাংকার সৈয়দ শফিউল আজিম সুমন।
এসময় শোকর এ মওলা মনজিলের সিনিয়র সদস্য ওমর ফারুক, প্রবাসী সদস্য মো. কামাল, রাজর্ষি বড়ুয়া, সংগঠনের সহ সভাপতি সৈয়দ গোফরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী রাফি, সহসাধারণ সম্পাদক লিটন পালিত টনি, জ্যোতি ফোরামের সভাপতি জয়নুল আবেদিন তাওরাত,সাংবাদিক মো. নেজাম উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ সহ আশেকানে হক ভাণ্ডারী শোকর -এ মওলা মনজিল ও জ্যোতি ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)