সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিকারের অভিযান
বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিকারের অভিযান
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী :: রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ দোকান হতে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার ১০ মার্চ সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।
এসময় বাঙ্গালহালিয়া বাজারে গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অস্বাস্থ্যকর খাবার রাখাই ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৪৩ ধারাই ১হাজার টাকা, ২০ টাকা দামের কাপ দই এর মেয়াদের কোন চিহ্ন না থাকায় এবং দোকানের ফ্রিজে অন্য ঔষুধের দোকানের মেডিসিন রাখায় মাতৃভান্ডার কুলিং কর্নার কে ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৩৭ধারাই ২ হাজার টাকা এবং কাপড়ের রং(টেক্সটাইল ডাইং) বিক্রি করাই ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৪৫ ধারাই মুদির দোকান আজিজ ষ্টোর কে ৩ হাজার টাকা সহ তিন টি দোকানকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজস্থলী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. নুরুল আমিন অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ও বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সকলে অভিযানে সহায়তা করেন।
ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ জানান বাঙ্গালহালিয়া বাজারের সকল দোকানীকে প্রথমবারের মতো সতর্ক করে গেলেন,মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর খাবার না রাখার নির্দেশ দেন এবং তিনি আরো জানান পরবর্তীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা