শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » পরবাস » ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান
প্রথম পাতা » পরবাস » ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান
সোমবার ● ১০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান

--- শহিদুল ইসলাম :: ফিলিপাইনের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘নাইটহুড’ ও সিনো ফিল এশিয়া আন্তর্জাতিক শান্তি পুরস্কার পিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি শেখ অলিউর রহমান ওবিই। এ বছর ফিলিপাইনের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘নাইটহুড’ ও আন্তর্জাতিক পুরস্কার পিস অ্যাওয়ার্ড, দুটো একসঙ্গে জিতে নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি শেখ অলিউর রহমান ওবিই, যা বিশ্বে এক অনন্য রেকর্ড।

অতীতে ফিলিপাইনের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব নাইটহুড বা নাইট অব রিজাল প্রাপ্তদের মধ্যে আছেন হেনরি কিসিঞ্জার, স্পেনের রাজা ডন জুয়ান কার্লোস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট এইচ.ই. মেসিকের মতো বিশিষ্ট ব্যক্তিরা। তার সঙ্গে এখন যুক্ত হলো শেখ অলিউর রহমান ওবিই নাম, যা বাংলাদেশি হিসেবে প্রথম।

শেখ অলিউর রহমান ওবিই লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান, যা ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় বিলাসবহুল চা কোম্পানি। তবে আলিউর নিজেকে কেবল ব্যবসার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। বরং টেকসই ব্যবসার মধ্য দিয়ে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত করেন গ্লোবাল ফেয়ার পে চার্টার বা ন্যায্য মজুরির সনদ। সনদটি ২০২৩ সালের শুরুতে জাতিসংঘের কাছে পেশ করা হয়। গতবছর ২২ মে লন্ডনের ম্যানশন হাউসে জাতিসংঘ ও কমনওয়েলথ সনদটিতে সই করে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় । শ্রমিক কল্যাণ এবং টেকসই ব্যবসার জন্য সনদের প্রতিটি শর্তকে সমর্থন দিয়ে তাতে সই করেন লন্ডনের মেয়রসহ প্রভাবশালী নেতারা।

মূলত এর পরপরই ছড়িয়ে পড়ে শেখ অলিউর রহমান ওবিই ন্যায্য মজুরির সনদ। ২০২৪ সালের মে মাস থেকে শেখ আলীউরের নেতৃত্বে এখন পর্যন্ত ১৪টি দেশ শ্রমিকদের বেতন বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ৫০ লাখের বেশি মানুষ ইতিমধ্যেই আলিউরের ন্যায্য মজুরির সনদ থেকে উপকৃত হয়েছে।

এত অল্প সময়ে শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখায় ফিলিপাইন সরকার তার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবের জন্য এবছর শেখ অলিউর রহমান ওবিইকে মনোনীত করেছে।
নাইটহুড বা নাইট অব রিজালের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি গতকাল ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার) ম্যানিলায় শেখ অলিউর রহমান ওবিই হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়।

এর ঠিক দুদিন আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শেখ আলিউর রহমান সিনো ফিল এশিয়া আন্তর্জাতিক শান্তি পুরস্কার বা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
শেখ অলিউর রহমান ওবিই বিশ্বব্যাপী ন্যায্য বেতন সমর্থন ও বাস্তবায়নে তার অবদানের জন্য এই পিস এওয়ার্ড পাবেন, যা তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসাবে পুরস্কারটি পান।

ফিলিপাইনের ম্যানিলায় প্রতিষ্ঠিত, সিনো ফিল এশিয়া ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডস ফাউন্ডেশন বিশ্বজুড়ে পেশাদার, শিক্ষাবিদ, শিল্পী, সাংবাদিক, নীতিনির্ধারক সহ শান্তির নেতাদের সম্মানজনক এই পুরস্কার দিয়ে থাকে, যা এশিয়ার নোবেল বলে পরিচিত। এর আগে, ব্রিটেনে রাজা তৃতীয় চার্লসের প্রথম নববর্ষের সম্মানের তালিকায় শেখ অলিউর রহমান ওবিইকে ‘চা শিল্প এবং যুবকদের প্রতি সেবা’র জন্য ওবিই (অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার) প্রদান করা হয়।

শেখ অলিউর রহমান ওবিই সিলেটের কৃতি সন্তান। সিলেট থেকেই মূলত চা শিল্পের প্রতি তার এমন ভালোবাসা। সেই ভালোবাসা কেবল চা নিয়ে ব্যবসার করার জন্য নয়, বরং তিনি সবসময় চেয়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা। তার এই ভাবনা থেকে গ্লোবাল ফেয়ার পে চার্টারের সৃষ্টি। জাতিসংঘের সহায়তাপুষ্ট মডেল চা বাগান বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন শেখ অলিউর রহমান ওবিই।

এই মডেলের চা বাগান সারা বিশ্বকে দেখাবে কিভাবে টেকসই ব্যবসা দিয়ে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা যায়। শেখ অলিউর রহমান ওবিই মনে করেন। এই মডেলের চা বাগান বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে মুখ থুবড়ে পড়া এখানকার চা শিল্প দারুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে।





পরবাস এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আর্কাইভ