বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অসহায় পাহাড়ী পরিবারকে বাড়ি নির্মান করে দিল কাপ্তাই সেনা জোন
অসহায় পাহাড়ী পরিবারকে বাড়ি নির্মান করে দিল কাপ্তাই সেনা জোন
![]()
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী :: রাঙামাটি রিজিয়ন এর কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর তত্বাবধানে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকরাছড়ি ও ডাকবাংলা দূর্গম এলাকার হতদরিদ্র পাহাড়ী গৃহহীন অংকাচিং মারমা ও খোয়াইচিং মং মারমার বসত ভিটায় নতুন ২টি গৃহ নির্মান করে দিয়েছে সেনাবাহিনী অটল ছাপ্পান্ন।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর লক্ষে কাপ্তাই জোন কমান্ডার মহোদয়ের নির্দেশনায় ও বাঙালহালিয়া আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে প্রত্যন্ত দূর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন-যাপনকারীদের অসাহায়ত্বের কথা বিবেচনা করে কাপ্তাই সেনা জোন এই মহতী উদ্যোগ হাতে নিয়েছে। একটা ভাল ঘরের অভাবে দীর্ঘ দিন যাবত রৌদ্র, বৃষ্টি ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় পাহাড়ি পরিবার দুটি কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন ঘর পেয়ে আনন্দে উল্লসিত হয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে উপকার ভোগিরা ।
কাপ্তাই সেনা জোন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধীনস্ত কাকরাছড়ি ও ডাকবাংলা এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২/১৪ টি পরিবারের গর নির্মানের উদ্যোগ নিয়েছে। অদূর ভবিশ্যতে ও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক হত দরিদ্রদের পাশে থাকবে বলে এমনটা আশা প্রকাশ করেন কাপ্তাই জোন অধিনায়ক।





পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ