শিরোনাম:
●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন কর্তৃক ২৫ মার্চ গনহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সভাপতিত্বে এ সভা হয়। সভায় ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, এসএম মঞ্জুরুল আলম, সম্রাট হোসেন, আফজাল হোসেন, ওসি সাহাবুদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সরদার মাহমুদ উত্তাল প্রমুখ বক্তব্য দেন। প্রস্তুতি সভা শেষে এদিন উপজেলা আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাসকতা সভা হয়।

সভায় বক্তাগণ ১৬ডিসেম্বর ও ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় উদযাপন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিবেশ ভালো রাখতে কাজ করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। সেইসাথে আসন্ন ঈদকে ঘিরে কেহ যেনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেবিষয়ে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, তিনি এ উপজেলায় যোগদানের পর থেকে তাঁর কাজে সর্বশ্রেণি পেশার মানুষ সহায়তা করছেন। এ ভাবে সহায়তা পেলে উপজেলার মানুষদের সেবা দিতে এবং আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে সহজ হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)