শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবীতে ফটিকছড়িতে ছাত্রসেনার মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবীতে ফটিকছড়িতে ছাত্রসেনার মানববন্ধন
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবীতে ফটিকছড়িতে ছাত্রসেনার মানববন্ধন

--- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। বৃহস্পতিবার ১৩ মার্চ ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে নাজিরহাট ঝংকার মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবী জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি নজিবুল হক আজাদ। ছাত্রনেতা মিজানুর রহমান মুন্না ও ইয়াকুব আলী বাদশাহ্’র যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রসেনা ফটিকছড়ি (উত্তর) উপজেলার সভাপতি মুহাম্মদ ইরফান উদ্দীন, ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা (উত্তর)’র সভাপতি হাবিবুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ইউসুফ মুহাম্মদ সালাউদ্দীন শাহ্, আবুল কালাম, যুবসেনা ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ)’র সভাপতি মুহাম্মদ তারেক আলম, ছাত্রনেতা মিনহাজুল আবেদীন, আবদুর রহমান বাবর, এরশাদ চৌধুরী, গোলাম মোস্তফা তাহেরী, মুহাম্মদ হেলাল উদ্দীন, এমরান উদ্দীন মানিক, ইঞ্জিনিয়ার ইকবাল শাকিল, ফরহাদুল ইসলাম প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন- “আছিয়ার পাষন্ড ধর্ষক ও সহায়তাকারীদের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থার উপর আবার সকলের আস্থা ফিরে আনতে হবে।” বক্তারা সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ধর্ষণ-বলাৎকারের বিরুদ্ধে সরকারকে কঠোরতর হওয়ার দাবী জানান।” মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ঝংকার মোড় থেকে শুরু হয়ে নাজিরহাট বাজার প্রদক্ষিণ করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)