বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটির কাউখালীতে মারমা নারী ধর্ষণের ঘটনায় মূল আসামী ফাহিম চট্টগ্রামে গ্রেপ্তার
রাঙামাটির কাউখালীতে মারমা নারী ধর্ষণের ঘটনায় মূল আসামী ফাহিম চট্টগ্রামে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: মারমা নারী ধর্ষণের ঘটনায় রুজুকৃত কাউখালী থানায় মামলা নম্বর - ০৩, তারিখ - ১৭/৪/২০২৫ ইংরেজি তারিখ এজাহার নামীয় মূল আসামী ফাহিম (২৫), পিতা- আনোয়ার হোসেন মেম্বার, সাং- পোয়াপাড়া, থানা- কাউখালী, জেলা- রাঙামাটি’কে আজ ২৩ এপ্রিল-২০২৫ তারিখ বুধবার বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন কদম রসূল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কাউখালী থানার মামলা সুত্রে জানা যায় জনৈক এক মারমা তরুণী পোয়াপাড়া আনোয়ার হোসেন মেম্বারের ভাড়া বাসায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। এর মধ্যে আনোয়ার হোসেন মেম্বারের ছেলে ফাহিম হোসেনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত ১৫ এপ্রিল-২০২৫ গভীর রাতে ফাহিমের বন্ধু রিপন চাকমার সহযোগিতায় মারমা তরুণীকে শ্লীলতাহানি ঘটায়। বিষয়টি সকালে জানাজানি হয়ে গেলে ফাহিম ও তার বন্ধু রিপন চাকমা পালিয়ে যায়।
পরে মারমা তরুণী কাল ১৭ এপ্রিল-২০২৫ তারিখে কাউখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ে করেন।
ফাহিমের বন্ধু রিপন চাকমা এখনো পালাতক রয়েছে।
মারমা নারী ধর্ষণের ঘটনায় রুজুকৃত কাউখালী থানায় মামলায় মূল আসামী ফাহিম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন কদম রসূল এলাকা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এসএম ফারহাদ হোসেন।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা