শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিরোধের জেরে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিরোধের জেরে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে বিরোধের জেরে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে যায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বৈঠকের মধ্যে ভাগিনার ছুরিকাঘাতে মামা হারুন অর রশিদ (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন ওই এলাকার মো. সেকান্দারের ছেলে। ঘটনার পর থেকে ভাগিনা শাহীন আলম পলাতক।

অভিযুক্ত শাহীন একই বাড়ির মো. হালিমের ছেলে। নিহত হারুনের দুই সন্তান রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন।

নিহত হারুনের পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী হারুন ও তার বোন শাহানার সঙ্গে জমির হাঁটার পথ ও পানি যাওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের মীমাংসার জন্য বুধবার (৯ জুলাই) আসরের নামাজের পর তাদের বাড়িতে বৈঠক বসে। বৈঠকে বোন-ভাগিনার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভাগিনাকে মামা চড় দেন। এরপর ভাগিনা ঘরে গিয়ে ছুরি এনে কিছু বুঝে উঠার আগেই মামার বুকে আঘাত করেন। এরপর সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. রুম্মান বলেন, ভিকটিমকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তিনি হাসপাতালের আসার আগেই মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের তিনটি টিম হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। নিহত হারুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

মিরসরাইয়ের জোরারগঞ্জের মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু, আহত-৩

মিরসরাই :: মিরসরাইয়ের মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- গালিব (২২) ও হৃদয় (২২)।

জানা গেছে, মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টায় ফেনী থেকে তিন বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সাথে যোগ দেন স্থানীয় আরও দুইজন।

আহত স্থানীয় সৈকত ইসলাম মিরাজ বলেন, মঙ্গলবার সকালে আমরা ৫ জন সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ঘুরতে যায়। যাওয়ার পর একজনের ব্যাগ পড়ে যায়, তখন ব্যাগ উদ্ধার করতে গিয়ে দুইজন নামলে তারা মেলখুম ট্রেইলের মধ্যে পড়ে গিয়ে মারা যায়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ৫ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে আড়াইটা গিয়ে ঘটনাস্থল থেকে গালিব এবং হৃদয়ের মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।





আর্কাইভ