বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে আওয়ামী লীগের আক্রমণের নিন্দা
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে আওয়ামী লীগের আক্রমণের নিন্দা
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ সন্ধায় গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচীতে নিষিদ্ধ ছাত্রলীগ - আওয়ামী লীগের হামলা আক্রমণ ও প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন বছর ঘুরতে না ঘুরতেই পতিত ফ্যাসিবাদী শক্তি আবার গোপালগঞ্জে মাথাচাড়া দিয়ে উঠেছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গত বছর জুলাই- আগষ্টে হাজারো ছাত্র,জনতা জীবন দিলো, আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, সেই জুলাই মাসেই আবার সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ জুলাই আগষ্ট গণ- অভ্যুত্থানের সামনের সারির নেতৃবৃন্দের উপর এই হামলা আক্রমণ সংগঠিত করলো।এটা পরাজিত ফ্যাসিবাদীদের চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ। এই ঘটনা প্রমাণ করে যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ।
তিনি বিষ্ময় প্রকাশ করে বলেন, গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা মভাবে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার হুমকী প্রদান করে আসছিলো চিহ্নিত সন্ত্রাসীরা। তারপরও কেন আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলো না?
তিনি অনতিবিলম্বে হামলাকারী চিহ্নিত (ভিডিও ফুটেজ দেখে) এই সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবী জানান। তিনি অনুসোচনাহীন ফ্যাসিবাদী শক্তির সহিংস তৎপরতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।
একইসাথে তিনি পলায়ণকারী ফ্যাসিবাদ কোন অবস্থায়ই যাতে আবার পুরানো চেহারায় ফিরে আসতে না পারেন তার জন্য দেশবাসীকে সোচ্চার থাকারও আহ্বান জানান।





বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন