শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঢাকা » শহীদদের রক্তের দাগ না শুকাতেই ভাগ বিভাজনের হিংসাশ্রয়ী রাজনীতি প্রবল হয়ে উঠেছে
প্রথম পাতা » ঢাকা » শহীদদের রক্তের দাগ না শুকাতেই ভাগ বিভাজনের হিংসাশ্রয়ী রাজনীতি প্রবল হয়ে উঠেছে
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শহীদদের রক্তের দাগ না শুকাতেই ভাগ বিভাজনের হিংসাশ্রয়ী রাজনীতি প্রবল হয়ে উঠেছে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই- আগস্ট গণ- অভ্যুত্থানের বীর শহীদদের রক্তের দাগ না শুকাতেই ক্রমেই ভাগ বিভাজনের হিংসাশ্রয়ী রাজনীতি আবার প্রবল হয়ে উঠছে। অভ্যুত্থানের শহীদেরা বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের জন্য আত্মাহুতি দিয়েছিলেন গত এক বছরে দেশ তার বিপরীত দিকে হেটেছে। গত এক বছরে বৈষম্য আরও বেড়েছে, পয়ত্রিশ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নীচে নেমে এসেছে, বেডেছে বেকারত্ব।
একবছর পার হলেও এখনও শহীদ ও আহতদের পূর্ণাংগ তালিকা হয়নি, শহীদ ও আহত পরিবারসমূহের উপযুক্ত পুনর্বাসন হয়নি।
তিনি বলেন, গণ -অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতিরা সবচেয়ে বেশী জীবন দিলেও সরকারে তাদের কোন প্রতিনিধি রাখা হয়নি; বরং অনেক ক্ষেত্রে তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হয়েছে।

তিনি ক্ষোভের সাথে বলেন, গণঅভ্যুত্থানের বিজয়ের পর দেশকে অনেকে গানিমাতের মাল বিবেচনা করছেন। রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনকে সরকার কাজে লাগাতে না পারায় এবং তাদের প্রজ্ঞা ও কার্যকারিতা না থাকায় দেশে আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করছে রাজনৈতিক লুম্পেন ও মাফিয়া সন্ত্রাসীরা। মানুষের জানমাল নিরাপদ হয়নি।
তিনি বলেন গণ -অভ্যুত্থানে নারীরা ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এক বছরের মাথায় নারীরা আরও নিরাপত্তাহীন, নারী বিদ্বেষী তৎপরতাকে রাজনৈতিক মদদ যোগানো হচ্ছে।

তিনি বলেন, গত এক বছরে দেশের নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে এই নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ার আশংকা রয়েছে। এই পরিস্থিতিতে তিনি সরকারকে তাদের এজেন্ডা ছোট করে এনে যাবতীয় বিতর্ক থেকে বেরিয়ে আসা দরকার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বাস্তবে তত্বাবধায়ক সরকারের আদলেই কাজ করতে হবে এবং প্রয়োজনে সরকারের কলেবরকে ছোত করে আনতে হবে।
তিনি সংশ্লিষ্ট সবাইকে দেশের এই ক্রান্তিলগ্নে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
ছাত্র শ্রমিক জনতার জুলাই - আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তীতে শহীদ আবু সাঈদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত শহীদ স্মরণ অনুষ্ঠানে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

স্মরণ অনুষ্ঠানে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, গত বছরের জুলাই আগস্টের গণ - অভ্যুত্থান ছিল এই শতাব্দীর সবচেয়ে বড় গণজাগরণ - গণ প্রতিরোধ। পতিত ফ্যাসিবাদী শক্তি জনগণের এই অভ্যুত্থানকে দাংগা হিসাবে আখ্যায়িত করে তার গৌরবকে হেয় করতে চায়। তিনি বলেন, হাজারো শহীদের রক্তেভেজা এই গণ অভ্যুত্থান এক নতুন সম্ভাবনায় ভবিষ্যতের রাস্তা খুলে দিয়েছে। তাকে কোনভাবেই নষ্ট করা যাবেনা।
আকবর খান বলেন, গত ১৭ বছর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে বিপ্লবী ধারায় এগিয়ে নিতে জানবাজি লড়াই করেছে পার্টি কর্মীরা শহীদ হয়েছে, মারাত্মক ভাবে আহত হয়েছে।এই আত্মত্যাগকে কারো হটকারিতায় আমরা বিফলে যেতে দেবনা।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শহীদ স্মরণসভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক আবুল কালাম আজাদ, বাবর চৌধুরী, জামাল সিকদার, আহত জুলাই যোদ্ধা ফায়েজুত রহমান মুনির
প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহবায়ক শেখ আবদুর নূর।উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য সাইফুর রেজা মামুন, স্নিগ্ধা সুলতানা ইভা, মহানগর কমিটির সদস্য সালাউদ্দিন, জোনায়েদ হোসেন, চুন্নু সিকদার প্রমুখ।

শহীদ স্মরণ অনুষ্ঠানের পর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শহীদ আবু সাঈদ, শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ গণ -অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পার্টির ঢাকা মহানগর কমিটি, বিপ্লবী ছাত্র সংহতি,বিপ্লবী যুব সংহতি, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ ও বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর নেতৃত্বে পার্টির নেতা কর্মীরা সম্মিলিতভাবে মুষ্টিবদ্ধ হাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পার্টির উদ্যোগে শহীদ স্মরণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

আজ সকালে রংপুরে শহীদ আবু সাঈদ, শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফ এর কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের নেতৃত্বে পার্টির নেতা কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা ও উপজেলা স্তরেও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)