শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যু
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যু
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যু

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ইমিউন প্রাইভেট হাসপাতালের ডাক্তারের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই নারী উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল গ্রামের মৃত হারুন মিয়া মেয়ে মনজিলা খাতুন (৩০)। গত ২০০৯ সাথে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের শহীদুল ইসলামের সাথে বিয়ে হয়।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্য রাতে প্রসব ব্যথা ওঠায় মনজিলাকে ঈশ্বরগঞ্জ উপজেলার ইমিউন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তার আগেই বাড়িতে স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেন। হাসপাতালে আনার পর দীর্ঘ সময় অপেক্ষার পর আরেকটি পুত্র সন্তানের স্বাভাবিক প্রসব হয়। তবে দ্বিতীয় নবজাতকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি করানোর পর পুরো রাতজুড়ে কোনো চিকিৎসক প্রসূতির অবস্থা খোঁজ নেননি। রক্ত দেওয়ার প্রয়োজন দেখা দিলেও মনজিলার ভাই হাফেজ আব্দুস শহীদ উপস্থিত থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তারা সকালে রক্ত নেবেন। তার আগেই ভোর ৫টায় মনজিলা মৃত্যুবরণ করেন।
আব্দুস শহীদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ডাক্তারের অবহেলাতেই আমার বোন মারা গেছে। আমি রক্ত দিতে চাইলেও তারা সকালে নেবে বলে জানায়। কিন্তু সকাল হবার আগেই আমার বোন চলে গেল। আমি আমার বোনের মৃত্যুর বিচার চাই।
জানা যায়, ইমিউন হাসপাতালের পরিচালক ডা. ফরহাদ হোসেন তার ছেলে ফয়সাল আরেফিন এবং গাইনী চিকিৎসক পুত্রবধূ ডা. নাঈম সুলতানা সানী—এই তিনজনই হাসপাতালের অধিকাংশ অপারেশন পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগ, এটি প্রথম কোনো মৃত্যুর ঘটনা নয়। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু প্রভাবশালী হওয়ার কারণে প্রতিবারই তা ধামাচাপা দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবার ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে পুলিশ।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. ফরহাদ হোসেন বলেন, ডাক্তারের অবহেলার অভিযোগ সঠিক নয়। আমার ছেলে ফয়সাল আরেফিন সারারাত ডিউটিতে ছিল।
ডা. ফয়সাল আরেফিন বলেন, হাসপাতালে আনার পর আমরা রোগীকে সর্বোচ্চ সেবা দিয়েছি। রোগীর মৃত্যু হওয়ায় স্বজনরা আবেগ প্রবণ হয়ে আমাদের বিরুদ্ধে আভিযোগ করছেন। তবে এই বক্তব্যে ক্ষুব্ধ পরিবার বলছে, বাচ্চা প্রসবের পর থেকে রোগীর মৃত্যুর আগ পর্যন্ত কোন ডাক্তার তার খোঁজ নেননি।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম খান বলেন, ইমিউন হাসপাতালে রোগী মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, ৯৯৯ এর কল পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে একজন পুলিশ অফিসার ঘটনাস্থলে পাঠাই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)