শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » মধ্যপাড়া খনির পাথর পরিমাপ স্কেল নষ্টের কারনে : রেলওয়ের ৭১৩ কোটি টাকার প্রকল্প ভেস্তে
প্রথম পাতা » দিনাজপুর » মধ্যপাড়া খনির পাথর পরিমাপ স্কেল নষ্টের কারনে : রেলওয়ের ৭১৩ কোটি টাকার প্রকল্প ভেস্তে
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যপাড়া খনির পাথর পরিমাপ স্কেল নষ্টের কারনে : রেলওয়ের ৭১৩ কোটি টাকার প্রকল্প ভেস্তে

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্প পাথর পরিমাপ স্কেল নষ্ট এবং নানান জটিলতার কারনে বন্ধ হয়ে যায় পাথর পরিবহন ফলে বাংলাদেশ রেলওয়ের ৭১৩ কোটি ১৬ লাখ ৭৪ হাজার টাকা প্রকল্প ভেস্তে।
সূত্র পর্যালোচনা করে জানা যায়, রেলপথে কঠিন শিলা (গ্রানাইট পাথর) ও কয়লা পরিবহন ছাড়াও রাজস্ব আয়ের বিষয়টি মাথায় নিয়ে ১৯৯৫ সালের দিকে কঠিন শিলা প্রকল্পে রেলপথের কার্যক্রম শুরু হয়। ভবানীপুর থেকে মধ্যপাড়া কঠিন শিলা খনি ও ভবানীপুর থেকে পার্বতীপুর জংশন পর্যন্ত ৩৯ কিলোমিটার রেলপথ বসায় রেল কর্তৃপক্ষ। রেললাইন স্থাপনের কাজ সমাপ্ত করে ২০০৫ সালে রেল কর্তৃপক্ষ তা খনি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।
খনি সূত্র জানায়, ২০০৯ সালে মধ্যপাড়া থেকে ৫৭ হাজার ৯৩১ টন পাথর শুধু রাজশাহী ও চট্টগ্রামে নেওয়া হয়। এর পর থেকে ওই রেলপথে আর কোনো পাথর নেওয়া হয়নি। অথচ রেলপথে পাথর পরিবহনে প্রতি টনে খরচ পড়ে মাত্র ৬০০ টাকা। সড়কপথে ওই পরিমাণ পাথর পরিবহন করতে লাগে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। এই হিসাব ধরা হয় মধ্যপাড়া থেকে ঢাকার দূরত্বে। অন্যদিকে, রেলপথ থাকার পরও পাথর পরিবহন না করায় সরকারের এককালীন মোটা অঙ্কের টাকার অপচয় এবং অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ক্রেতাদের। বেসরকারিভাবে ক্রেতারা সড়কপথে খনি থেকে প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার টন পাথর নিয়ে যায় দেশের নানা প্রান্তে।
এদিকে পাথর পরিমাপ স্কেল নষ্ট হলে বন্ধ হয়ে যায় পাথর পরিবহন। সেই সঙ্গে নানান জটিলতার কারনে ভেস্তে গেছে রেলপথে কঠিন শিলা ও কয়লা পরিবহনের উদ্যোগ। কোন মহলের নিরুৎসাহে রেলপথে পাথর পরিবহন বন্ধ হলো? যার ফলে রেল ও খনি কর্তৃপক্ষ বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত, তার সদুত্তর কোনো পক্ষের কাছ থেকে পাওয়া যায়নি।
রেলপথে পাথর পরিবহন বন্ধ হয় সঠিক পরিকল্পনার অভাব ও খনি কর্তৃপক্ষের উদাসীনতায় কারনে। রেলপথে পাথর পরিবহন বন্ধের ফলে রেল ও খনি কর্তৃপক্ষ বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে কোন পক্ষের নিটক থেকে সদুত্তর মিলেনি। সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন এ রেলপথ অবহেলিত অবস্থায় পড়ে থাকায় রেললাইনের ফিস প্লেটসহ অনান্য উপকরণ চুরি ও লুটপাট হয়ে যাচ্ছে। অবকাঠামো ও রেললাইন সংলগ্ন জমি স্থানীয় ভূমিদস্যুরা কব্জায় নিয়েছে। পরিত্যক্ত থাকায় এ রেলভূমির উপর উদ্বাস্তুদের বাড়িঘর নির্মিত হয়েছে। উজাড় হয়েছে রেলভূমির গাছপালা। অবস্থা যা হয়েছে, তাতে আর কিছুদিন গেলে এ রেলপথের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
খনির ও রেলওয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, খনির সীমানায় রেলপথের দায়িত্ব খনি ও তার বাইরের অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেল কর্তৃপক্ষের। তবে কার অবহেলা ও দায়িত্বহীনতায় কোটি টাকার সম্পদ চোখের সামনে হারিয়ে যাচ্ছে। তার দায় কে নিবে?
রেললাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত পার্বতীপুরের পি ডাবলু আই আল আমিন বলেন, এ রেলপথ অবহেলিত অবস্থায় পড়ে থাকায় প্রতিনিয়তিই চুরির ঘটনা ঘটছে। তার দপ্তরের যে ক’জন লোক রয়েছে, তা দিয়ে তো এ দীর্ঘ রেলপথ পাহারা দিয়ে রাখা সম্ভব নয়। রেলপথ রক্ষণাবেক্ষণের জন্য জনবলের চাহিদা দিয়ে দেড় বছর ধরে চিঠিপত্র দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ ডি এম ফরিদুজ্জামানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে প্রতিবারই ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেছেন।
পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, গ্রানাইট পাথর ও কয়লা পরিবহন চালু থাকলে রেলপথের এ অবস্থা হতো না। এর নানাবিধ কারণ রয়েছে। সে কারণে এ পাথর ক্রয়ে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। জনবল সংকট অচিরেই কেটে উঠতে আমারা সক্ষম হব। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এসব নেওয়া হলে মধ্যপাড়ার রেলপথ রক্ষণাবেক্ষণের সমস্যা কেটে যাবে। তবে সংশ্লিষ্ট সূত্র আরও জানা যায়, নতুন করে এ পরিত্যক্ত রেলপথটি সংস্কার করতে আবারও বিপুল অঙ্কের অর্থ ব্যয় হবে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

আর্কাইভ