শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মিথ্যা মামলা ও মৎস্য খামার দখলের প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মিথ্যা মামলা ও মৎস্য খামার দখলের প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে মিথ্যা মামলা ও মৎস্য খামার দখলের প্রতিবাদে মানববন্ধন

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় মিথ্যা মামলা, হামলা ও মৎস্য খামার দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের প্রায় কয়েক শতাধিক সদস্য।
বুধবার ( ১৬ জুলাই) বিকেলে উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় তারা ৩ প্রজন্ম ধরে ৫ নং ওচমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাঁশখালী মৌজার সরকারি খাস কবলার ১ নং সিটের পরিত্যক্ত অনুর্বর জংলা ভুমি পরিষ্কার করে ২০০২ সাল থেকে অস্থায়ী ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। ভূমিহীন ৬০ টি পরিবারকে তৎকালীন ৪ দলিয় ঐক্য জোট সরকারের মিরসরাইয়ের বিএনপির এমপি এমএ জিন্নাহ তাদের এই ঘর তৈরিতে সহযোগিতা করেন। এই ৬০ পরিবারের কর্মসংস্থানের জন্য অস্থায়ী আবাসস্থলের অদুরে ১৪ একর পরিত্যক্ত খাস জমিতে নিজেদের অর্থ ও শ্রমের বিনিময়ে একটি মৎস্য প্রকল্প প্রস্তুত করে মাছ চাষ শুরু করে। মাছ চাষ থেকে অর্জিত অর্থ দিয়ে পরিবার গুলো সমান ভাবে উপকৃত হয়ে আসছিলো। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী ভোল্টার জসীম ও কাওছার মৎস্য খামারটি বারবার দখলের ব্যার্থ চেষ্টা করে। খামারটি দখল করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা রাতেরবেলা প্রকল্পের মধ্যে বিষ ঢেলে দিয়ে বারবার মাছ হত্যা করে। ফলে গত কয়েক বছর উক্ত প্রকল্পে মাছ চাষ করা সম্ভব হয়নি। গত ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হলে পুনরায় আমরা প্রকল্পটিতে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৪০ মন বিভিন্ন কার্প জাতীয় ও তেলাপিয়ার পোনা অবমুক্ত করি। কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা আবারও প্রকল্পটিতে বিষ ঢেলে মাছ হত্যা করার হুমকি দিচ্ছে। তারা ইতিমধ্যে উপকার ভোগী পরিবারের জসিম উদ্দিন নামের একজনের উপর হামলা করে রক্তাক্ত আহত করেছে। নিজেরা হামলা করে আবার আমাদের ১৩ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে দিদার নামে আমাদের এক সদস্য কে অর্থের বিনিময়ে পুলিশের মাধ্যমে জেলে পাঠিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আওয়ামী সন্ত্রাসী ভোল্টার জসীম ও কাওছারের বিচার চাই। এসময় বিচার চেয়ে বক্তব্য রাখেন উপকারভোগী পরিবারের সদস্য হামলায় আহত জসিম উদ্দিন, কামাল উদ্দিন, মফিজ উদ্দিন, ছবির আহমদ, সাইফুল ইসলাম, মোঃ: সেলিম ও মহিলা সদস্য রোজিনা আক্তার, বিবি কুলসুম, রিজিয়া বেগম প্রমুখ । মানববন্ধনে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদানের প্রস্তুতি চলছে বলেও তারা জানান।





আর্কাইভ