শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৩০ হাজার টাকার জন্য খুন, গ্রেফতার-৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৩০ হাজার টাকার জন্য খুন, গ্রেফতার-৫
রবিবার ● ২০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ৩০ হাজার টাকার জন্য খুন, গ্রেফতার-৫

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার বড় বোন শ্যামলা বেগম (৬০) এর পরিকল্পনায় মাত্র ৩০ হাজার টাকা চুরি করতে গিয়ে স্বামী ফয়েজ আহমেদ (৮৫) কে বসতঘরে হাত-পা বেঁধে এবং মুখে কাপড় ঢুকিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এঘটনায় আকতার (৩২), রুবেল (২৫) এবং শাকিব (২৩) নামের অভিযুক্ত তিনজন এবং ফিরোজা ও তার বোন শ্যামলা’কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ১৯ জুলাই বিকেলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ পিপিএম ও জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম। ওইদিন অভিযুক্ত ৫ জনকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার ভোরে অভিযুক্ত আকতার, রুবেল ও শাকিবকে সীতাকুণ্ড উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানায়, দিনমজুর আকতার ফয়েজ আহম্মদের স্ত্রী ফিরোজা বেগমের আস্থা অর্জন করে। ফয়েজ আহম্মদ কৃপণ প্রকৃতির হওয়ায় স্ত্রীকে ঠিকমতো খরচ দিতেন না। এ নিয়ে ক্ষোভ থেকে ফিরোজা ৩০ হাজার টাকা চুরির পরিকল্পনা করেন এবং এতে আকতার ও তার বোন জড়িত হয়।

পরিকল্পনা অনুযায়ী আকতার বারইয়ারহাট বাজার থেকে রশি কিনে সহযোগী ইয়াছিন, রুবেল ও শাকিবকে ডেকে নেয়। ঘটনার রাতে ফিরোজা ধাত্রী কাজের অজুহাতে বাইরে গেলে তারা দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে ফয়েজ আহম্মদকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে ফেলে। তিনি জেগে উঠে চিৎকার করলে মুখে কাপড় গুঁজে নাক-মুখ চেপে শ্বাসরোধে হত্যা করে।

পুলিশ আরও জানায়, পরিকল্পনা অনুযায়ী আকতার, ইয়াছিন, রুবেল ও শাকিব ঘরের ড্রয়ার থেকে ৩০ হাজার টাকা চুরি করে। পরে আকতার ১৪ হাজার টাকা এবং রুবেল ও শাকিব মিলে ১৬ হাজার টাকা ভাগ করে নেয়। ঘটনার পরদিন সকালে ফিরোজা বেগম বাড়ি ফিরে দেখেন স্বামী নিহত এবং আকতার টাকা নিয়ে পালিয়ে গেছে।

উল্লেখ্য, গত ২৫ জুন দিবাগত রাতে জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের বদ্ধ গেড়ামারা এলাকার ফয়েজ আহমেদ নামের বৃদ্ধকে বসতগৃহে হাত-পা বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে দিয়ে শ্বাসরোধ করে মুখে ঘুসি মেরে অজ্ঞাতনামা আসামীরা হত্যা করে পালিয়ে যায়। পরে ২৬ জুন সকালে পুলিশ নিহত ফয়েজ আহমেদকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)