শিরোনাম:
●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সোমবার ● ২১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঈশ্বরগঞ্জের স্থানীয় খেলার মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে আয়োজিত এই ম্যাচে অংশ নেন উপজেলা প্রশাসন একাদশ বনাম ঈশ্বরগঞ্জ পৌরসভা একাদশ। অনুষ্ঠিত খেলায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ঈশ্বরগঞ্জ স্থানীয় খেলার মাঠে আয়োজিত এই ম্যাচটি ছিল এক দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের মাতিয়ে তোলে। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। অবশেষে, খেলায় উভয় দলই সমানতালে লড়াই করে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
এই প্রীতি ফুটবল ম্যাচটি কেবল একটি খেলা ছিল না, এটি ছিল জুলাই পুনর্জাগরণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে খেলাধুলার প্রতি যুব সমাজের আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোই ছিল মূল লক্ষ্য। ম্যাচের শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবির শাহীন, ঈশ্বরগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, ক্রীড়া সংগঠক আব্দুল হালিম, জুলাই শহীদ শেখ শাহরিয়ার এর পিতা শেখ মোহাম্মদ আব্দুল মতিন এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল প্রমুখ।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলার মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসম্পৃক্ত ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এই সফল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত সুধীজন ও দর্শকবৃন্দ। ভবিষ্যতে এ ধরনের আরও খেলার আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ
নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক
জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

আর্কাইভ