শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পক্ষের কর্মকর্তাদের ওপর হামলা, আহত ৫
প্রথম পাতা » অপরাধ » ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পক্ষের কর্মকর্তাদের ওপর হামলা, আহত ৫
বৃহস্পতিবার ● ৫ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পক্ষের কর্মকর্তাদের ওপর হামলা, আহত ৫

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৫ মিঃ)  কুষ্টিয়া ও ঝিনাইদহের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমর্থক ও বঙ্গবন্ধু পরিষদ কর্মকর্তাদের ওপর হামলা করেছে উপ-উপাচার্য গ্রুপের কর্মকর্তা ও ছাত্রলীগ ক্যাডাররা৷ এতে বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মীর মোর্শেদসহ ৫ কর্মকর্তা আহত হয়েছেন৷ উভয় গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে৷
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার এবং উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের সমর্থক আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বুধবার পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি ছিল৷ এই কর্মসূচির প্রাক্কালে এক পক্ষের কর্মকর্তারা অপর পক্ষের কর্মকর্তাদের ওপর হামলা করেন৷
সকাল থেকেই উপ-উপাচার্য পন্থী শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজুর গ্রুপের ক্যাডাররা শতাধিক বহিরাগত সন্ত্রাসীসহ রামদা-অস্ত্রশস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরের পাশে অবস্থান নেয়৷ এসময় উপাচার্য সমর্থক শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রুপের নেতাকর্মীরা তাদের দলীয় টেন্টে অবস্থান নেয়৷
প্রত্যক্ষদর্শীরা জানান,
উপ-উপাচার্য পন্থী শিক্ষক কর্মকর্তা, ছাত্রলীগের ক্যাডার ও বহিরাগতদের নিয়ে উপাচার্য পন্থী শিক্ষকদের মানববন্ধনে বাধা দেয়৷ সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য সমর্থক ও বঙ্গবন্ধু পরিষদের কর্মকর্তা মীর মোর্শেদসহ বেশ কয়েকজন কর্মকর্তা পূর্ব ঘোষিত মানববন্ধনে যোগদানের জন্য প্রশাসন ভবন থেকে বের হয়৷ এ সময় আগে থেকেই প্রশাসন ভবনের গেটে অবস্থানরত উপ-উপাচার্য সমর্থক কর্মকর্তা আলমগীর হোসেন খান, উপ-উপাচাযের্র ব্যক্তিগত সহকারী আ. হান্নান, আসাদুজ্জামান মাখন, গিয়াস উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন কর্মকর্তা তাদের উপর অতর্কিত হামলা চালায়৷

এ সময় বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সহকারী রেজিস্ট্রার মীর মোর্শেদ, এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার ও ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, উপাচার্যের পিএস ও ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রেজিস্ট্রারের পিএস আনোয়ার হোসেন ও রেজাউল নামে একজন আহত হয়৷ আহতদের মধ্যে মোর্শেদের অবস্থা গুরুতর৷
আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিত্‍সা কেন্দ্রে প্রাথমিক চিকিত্‍সা দেয়া হয়েছে৷ এ সময় তারা উপাচাযের্র কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়৷ এছাড়াও এস্টেট শাখার কর্মকর্তা হারুনের অফিসেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা৷ এ নিয়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের অপসারণের দাবি করে মানববন্ধন করে উপ-উপাচার্য সমর্থকরা৷
পাল্টা কর্মসূচি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে উপাচার্য সমর্থক শিক্ষক-কর্মকর্তারা৷ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
এদিকে উপাচার্য গ্রুপের কর্মসূচির প্রতিবাদে একই সময় পাল্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপ-উপাচার্য সমর্থক শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগের একাংশ৷ তারা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে৷
হামলায় আহত উপাচার্য পক্ষের কর্মকর্তা মীর মোর্শেদ বলেন, মানববন্ধনে অংশ নিতে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা হয়৷ প্রশাসন ভবন থেকে বের হওয়ার সময় উপ-উপাচার্য পক্ষের কর্মকর্তা উপরেজিস্ট্রার আলমগীর হোসেন ও সহ-উপাচাযের্র ব্যক্তিগত সহকারী মো. হান্নানের নেতৃত্বে ১৫/২০ জন এই হামলায় অংশ নেন৷
ঘটনার বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেন বলেন, উভয় পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি থাকায় একটু হাতাহাতির ঘটনা ঘটেছে৷
বিশ্ববিদ্যালয় উপাচার্য পন্থী শাপলা ফোরামের সভাপতি ড. মাহবুবুল আরফিন বলেন, ন্যাক্কারজনকভাবে বর্তমান প্রো-ভিসির ইন্ধনে আমাদের কর্মকর্তাদের উপর হামলা করেছে৷ এর তীব্র নিন্দা জানাচ্ছি৷ এছাড়া বর্তমান প্রো-ভিসি পদত্যাগ না হওয়া পর্যনত্ম আমরা ক্ষানত্ম হব না৷
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমানের প্রত্যক্ষ মদদে হামলা চালিয়েছে৷ আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ একই সঙ্গে হমলায় জড়িতদের শাসত্মি দাবি করছি৷
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, যেহেতু উভয় গ্রুপের মধ্যে একটু মতবিরোধ হয়েছে৷ তাই সবাই যাতে নির্বিঘ্নে মত প্রকাশের স্বাধীনতা পায় সেজন্য প্রক্টরিয়াল বডি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে৷
ইবি থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, মানববন্ধন শুরুর পরপরই ব্যক্তিগত আক্রশের জেরে হামলার ঘটনা ঘটে৷ এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ