রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে বরইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পালন
কাপ্তাইয়ে বরইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পালন
এম বাবুল,কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় রাঙামাটির কাপ্তাইয়ে বরইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে রাত অবধি বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এদিকে এদিন দুপুরে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিহারের বিহারাধ্যক্ষ উঃ পঞ্ঞাসারা মহাথের।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ পামোক্ষা মহাথের। এতে প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদরস্থ বৈক্রিছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উঃ পঞ্ঞালংকার মহাথের।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি পাইমং মারমা। সাধারণ সম্পাদক অংসুইউ মারমা সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আমুইচিং মারমা, সাবেক মেম্বার আপাই মং মারমা প্রমূখ। এসময় বৌদ্ধ বিহারের ‘দ্বিতীয় তলা উৎসর্গ, প্রব্রজ্যা গ্রহণ এবং দানের শ্রেষ্ঠ, দানোত্তম শুভকঠিন চীবর দানোৎসব’ পুণ্যময় অনুষ্ঠান যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হয়। এসময় পন্ডিত প্রাজ্ঞ মহান ভিক্ষুসংঘ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, দায়ক-দায়িকা ও পুণ্যার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার