বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
স্টাফ রিপোর্টার :: “ইনসাফ ও মুক্তির পথে এগিয়ে চলুন” শ্লোগান নিয়ে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির আয়োজনে আগামী কাল ০৭ নভেম্বর-২০২৫, শুক্রবার, সকাল ১০ টায় হোটেল কসমস রুফটপ রেস্টুরেন্ট (৪তলা), কোর্ট বিল্ডীং, রাঙামাটি শহরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংগঠন বিপ্লবী যুব সংহতি “রাঙামাটি জেলা কাউন্সিল-২০২৫” বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কমিটির আহবায়ক পলাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
এতে উদ্ধোধক হিসাবে উপস্থিত থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।
যুব সংহতি জেলা কাউন্সিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য
অমর চাকমা।
বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কাউন্সিল-২০২৫ এ প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিপ্লবী যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক বাবর চৌধুরী।
রাঙামাটি জেলা কাউন্সিল-২০২৫ এ জেলার ১০ উপজেলার বিপ্লবী যুব সংহতির কাউন্সিলারগণ উপস্থিত থাকবেন।





রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু