শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান
প্রথম পাতা » ময়মনসিংহ » আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আসন্ন ১৩ নভেম্বর ঢাকায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় টহল জোরদারসহ বিশেষ একটি ‘হোন্ডা মোবাইল’ টিম গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমানের নির্দেশে সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ২০টি মোটরসাইকেল নিয়ে গঠিত একটি ‘হোন্ডা মোবাইল’ দলটি মাঠে নামে। দ্রুতগতির মোটরসাইকেলে চেপে এ দলটি উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা এবং গ্রামীণ সড়কগুলোতে টহল দিচ্ছে।
এ প্রসঙ্গে ওসি ওবায়দুর রহমান বলেন, ঢাকার কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন ঈশ্বরগঞ্জে বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা না করতে পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। পুলিশের হোন্ডা মোবাইল টিম দিন-রাত টহল দিচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার আপস নেই।
এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হবে। লকডাউন কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। পাশাপাশি মাদক, চুরি-ছিনতাইসহ নাশকতামূলক কর্মকাণ্ডে আগামী কয়েক দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সন্দেহজনক যেকোনো ব্যক্তির গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজনে অভিযান চালিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ