শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের
প্রথম পাতা » ময়মনসিংহ » নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের ১৮দিন অতিবাহিত হলেও কোন সন্ধান পাওয়া যায়নি গৃহবধু নূপুর আক্তারের। নিরুপায় হয়ে স্বামী আব্দুল মান্নান গত ৩ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। থানায় দায়ের করা ডায়েরীতে উল্লেখ করা হয় ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিপুর ২য় গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী দুই সন্তানের জননী নূপুর আক্তার (৩২) গত ২৪ অক্টোবর বিকেল ৪টার দিকে স্বামীর বাড়ী থেকে নিখোঁজ হন।
নিখোঁজের পর স্বামী আব্দুল মান্নান নূপুরের বাবার বাড়ীসহ নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে কোন সন্ধান পাননি।
নূপুরের স্বামী আব্দুল মান্নান (৩৫) জানান, আমার স্ত্রী নূপুর আক্তারের কিছু মানসিক সমস্যা ছিল। তাকে কয়েকবার চিকিৎসাও করানো হয়। মাসখানেক আগে বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে অন্য গ্রামে চলে গিয়েছিল। পরে পাশের গ্রামের লোকজনের সংবাদের ভিত্তিতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু এবার গত ২৪ তারিখ নিখোঁজের পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, নূপুরের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট ১ইঞ্চি। সে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ সন্ধান পেলে ০১৭৪৫-৪৭০৮৭৭ এই মোবাইল নাম্বারে কল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন স্বামী মান্নান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, গৃহবধূ নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং নিখোঁজ নারীকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন দালালকে অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালালচক্রের তিন সদস্যকে আটক করে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে অর্থদণ্ড দণ্ডপ্রাপ্তরা হলেন, ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের মমতা আক্তার (৪৮), একই এলাকার ফরিদুল ইসলাম (২৫) এবং ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি গ্রামের বিজয় কুমার সরকার (৩৭)। এর মধ্যে ফরিদুল ইসলাম ও বিজয় কুমার সরকারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং মমতা আক্তারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে হাসপাতাল এলাকার অন্যান্য দালালচক্রের সদস্যরা সটকে পড়েন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু অসাধু দালালচক্র সক্রিয় ছিল। তারা রোগী ও স্বজনদের নানা কৌশলে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত এবং বিভিন্নভাবে হয়রানি করত। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, হাসপাতালের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং রোগী হয়রানি বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অভিযানে তিনজনকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কতা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।





ময়মনসিংহ এর আরও খবর

এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)