রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ৫টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইসমিন মেরিনা অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, ফায়ার সার্ভিসের একটি দল, এবং স্থানীয় প্রশাসন।
বেকু (এক্সকাভেটর) ব্যবহার করে ভাটাগুলো ভেঙে ফেলা হয়।
ধ্বংস করা ইটভাটাগুলো হলো: এম এম ব্রিকস – মালিক, মোঃ মজিবর রহমান,আর কে ব্রিকস মালিক রফিকুল ইসলাম, এস বি ব্রিকস মালিক সাইফুল ইসলাম,
জনতা ব্রিকস মালিক মোঃ শহীদুল ইসলাম, হাসান ব্রিকস মালিক হাসান হাওলাদার।
এসব ইটভাটার কোনো বৈধ অনুমোদন বা পরিবেশ ছাড়পত্র ছিল না। তারা দীর্ঘদিন ধরে ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করে ব্যবসা পরিচালনা করে আসছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইসমিন মেরিনা বলেন, পরিবেশ ও জনস্বার্থে এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”





ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে
ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি