শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ●   ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
রাঙামাটি, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » কুমিল্লা » অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
প্রথম পাতা » কুমিল্লা » অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

--- নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন উপলক্ষে প্রতি বছর ৯ ডিসেম্বর পালিত হয় রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার লাকসাম উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘আমিই রোকেয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রদান করা হয় অদম্য নারী সম্মাননা। এবারের আসরে ‘সফল জননী’ ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন কুমিল্লার লাকসাম উপজেলার ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কোহিনূর আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা তার হাতে সম্মাননা তুলে দেন। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কোহিনূর আক্তার। ব্যক্তিজীবনে তিনি চার সন্তানের জননী—যাদের তিনজনই চিকিৎসক এবং একজন সফল ব্যবসায়ী।
তার বড় মেয়ে ডাঃ কামরুন নাহার সুলতানা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার তিনি ঢাকায় কর্মরত আছেন। দ্বিতীয় মেয়ে আয়েশা খাইরুন নাহান সদ্য এমবিবিএস শেষ করেছেন এবং ছোট মেয়ে সাবিকুন নাহার মেডিকেলে এমবিবিএস-এ অধ্যয়নরত। একমাত্র ছেলে কামরুল হাসান চৌধুরী প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
সম্মাননা পাওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়ায় কোহিনূর আক্তার বলেন,
“আমার বিয়ে হয় ১৯৮৩ সালে। এরপর সন্তান জন্মের পর আবার পড়াশোনা শুরুর সিদ্ধান্ত নিই। এসএসসি, এইচএসসি থেকে বিএ পর্যন্ত শেষ করি। ১৯৯৩ সালে শিক্ষকতা শুরু করি। সেই সময় নারীদের বাইরে এসে কাজ করার সুযোগ খুবই কম ছিল। কিন্তু আমি থেমে থাকিনি।”
নিজের সফলতার পেছনে স্বামী এ,বি,এম কলিম উল্লাহর সহযোগিতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন,
“আমার স্বামী সারাজীবন আমাকে সমর্থন দিয়েছেন। আমার সন্তানদের সাফল্যই আমার সবচেয়ে বড় অর্জন। যারা আমার পাশে থেকেছেন, তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।”
অনুষ্ঠানে কোহিনূর আক্তার ছাড়াও আরও চারজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন,
“আপনাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এই উপজেলার নারীদের জন্য অনুপ্রেরণা। এই পথচলা অব্যাহত রাখুন।”
রোকেয়া দিবসের আলোচনায় বক্তারা নারী শিক্ষার প্রসার, নারী নেতৃত্ব ও পরিবার-সমাজে নারীর অবদানের গুরুত্ব তুলে ধরেন।





কুমিল্লা এর আরও খবর

দৈনিক বিজয় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দৈনিক বিজয় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল
পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের : ডা. জাফরুল্লাহ পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের : ডা. জাফরুল্লাহ
কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
কুমিল্লায় দেলোয়ার টাওয়ারের ছাদ ধ্বসে বহু হতাহতের আশংকা কুমিল্লায় দেলোয়ার টাওয়ারের ছাদ ধ্বসে বহু হতাহতের আশংকা
লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার
তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী
কুমিল্লা সীমান্তে র‌্যাব সদস্যদের ফেরত দেয় ভারত কুমিল্লা সীমান্তে র‌্যাব সদস্যদের ফেরত দেয় ভারত

আর্কাইভ