রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
কাপ্তাই (রাঙ্গামাটি) রাঙ্গামাটি : জুরাছড়ির অত্যন্ত দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ি জনপদে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। রবিবার (১১ জানুয়ারী) বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় জুরাছড়ি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ১৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হিসেবে পরিচিত অদয়াবাবছড়া, পানকাটা, কচুতলী ও জামাইছড়ি গ্রামে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। এসব দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর সাধারণ মানুষ শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে ছিলেন। তাদের কষ্ট লাঘবে কাপ্তাই ব্যাটালিয়ন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে।কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ নিজে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন,”সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি সব সময়ই মানবিক কাজে প্রতিশ্রুতিবদ্ধ।





নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন