শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা

---স্টাফ রিপোর্টার :: আজ শনিবার ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ১৭তম দিনে রাঙামাটি পৌর এলাকার কলেজ গেইট, কল্যাণপুর, রাজবাড়ি ও বৃহত্তর বনরুপা এলাকায় নির্বাচনী ইশতেহার বিতরণ ও জনসংযোগ করেন।
এসময় জুঁই চাকমা বলেন, রাঙামাটি পৌর এলাকায় নাগরিক সেবা বৃদ্ধি করা প্রয়োজন।
রাঙামাটি পৌরসভা হচ্ছে যে একটি প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু নাগরিকরা সেভাবে সুযোগ-সুবিধা পায় না।
ফুটপাত গুলো বেদখল হয়ে আছে, কোথাও নির্দিষ্ট করে ট্যাক্স বা সিএনজি অটোরিকশা রাখার জন্য নির্ধারিত স্থান নাই, এ কারণে যার যার ইচ্ছামত যত্রতত্র গাড়িগুলো রাস্তার উপর রেখে যানজট সৃষ্টি করে রাখেন, রাঙামাটি শহরকে পর্যটন নগরীতে রূপ দিতে হলে এখানে দরকার পরিকল্পনা ও উন্নয়ন সংস্থাগুলোকে নিয়ে সমন্বয় সাধন করা।
আমি রাঙামাটি পৌর কর্তৃপক্ষকে একটি পরামর্শ দিতে চাই, উনারা যেন উনাদের পরিচ্ছন্ন কর্মীদেরকে দিয়ে দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন।
রাঙামাটি পৌরসভা নাগরিকরা ভোরবেলা ঘুম থেকে উঠে যাতে দেখে যে তাহাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঝকঝক করছে। রাতের বেলায় রাঙামাটি শহর হয়ে পড়ে গবাদি পশুর চলাচলের বিচরণ ক্ষেত্র এ জায়গায় রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ আরো কঠিন উদ্যোগ নিয়ে আমাদের শহরকে সৌন্দর্য রাখার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
জুঁই চাকমা বলেন, ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা।
তিনি বলেন, ২০১৮ সালের মত ভোট হলে ২৪ এর গণঅভ্যর্থন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল আয়োজন ব্যর্থ হবে।
জুঁই চাকমা বলেন, রাঙামাটি ২০৯৯ আসনের প্রত্যেকটি ভোটকেন্দ্রেই ঝুঁকিপূর্ণ।
তিনি রাঙামাটি ২৯৯ আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।
এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর সদস্য সচিব পলাশ চাকমা, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম,অরুনজিতা চাকমা, সাইফুল ইসলাম,জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় জুঁই চাকমার শুভাকাঙ্ক্ষী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ