শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা

--- স্টাফ রিপোর্টার :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে ছয়টি জাতীয় রাজনৈতিক দল, একজন স্বতন্ত্র প্রার্থী প্রত্যক্ষভাবে এবং দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো- এমন মন্তব্য করেছেন ২৯৯ নম্বর রাঙামাটি আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা।
তিনি নির্বাচনি ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করেন এবং ভোটের দিন কেন্দ্র দখলের আশঙ্কার কথাও জানান।
০৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকার নির্বাচনি কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’-এ জুঁই চাকমা অভিযোগ করে বলেন, “আমি যখন নির্বাচনি প্রচারণায় বিভিন্ন উপজেলায় গিয়েছি, তখন দেখেছি একটি রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা নির্বাচনি আচরণবিধি মানছেন না। এর দায় রাঙামাটি আসনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের। ভোটের মাঠে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন, তারা ভোটকেন্দ্রে গিয়ে কী করবেন, তা তারাই ভালো জানেন। শুরু থেকেই আমরা লক্ষ্য করেছি, রাঙামাটি আসনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের ভূমিকা রহস্যজনক।”
এ সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচনি মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য প্রকাশ চৌধুরী বড়ুয়া, নিখিল চাকমা, অরুনজিতা চাকমা প্রমুখ।
জুঁই চাকমা বলেন, “এবার রাঙামাটি আসনে ছয়টি জাতীয় রাজনৈতিক দল, একজন স্বতন্ত্র প্রার্থী প্রত্যক্ষভাবে এবং দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই ভোটারদের মুখ কালো। এই দুটি আঞ্চলিক গোষ্ঠীর নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান থাকবে-ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পন্থায় ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আপনাদের হাতে জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ এসেছে।”
২৯৯ নম্বর রাঙামাটি আসনে এই প্রর্থী বলেন বলেন, “আমি জানতে পেরেছি, ইতোমধ্যে সুবলং লঞ্চঘাটের যাত্রী ছাউনি থেকে এবং জীবতলী ইউনিয়নের হাজার মানিক নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও হাজাছড়ি হেডম্যানপাড়া যাত্রী ছাউনির সামনে থেকে আমার নির্বাচনি প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।”
জুঁই চাকমা বলেন, “আমি যেখানে গিয়েছি, মানুষ আমাদের সাদরে গ্রহণ করেছেন। চা-নাস্তা ও ভাত দিয়ে আপ্যায়ন করেছেন। নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন এবং আমার নির্বাচনি প্রচারণায় সহযোগিতা করেছেন। রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করার মানসিকতা আমার আরও দৃঢ় হয়েছে। এই নির্বাচনে আমি জিতলেও ওই মানুষগুলোর কাছে যাব, না জিতলেও তাদের সঙ্গে দেখা করতে যাব।”
এ সময় তিনি ২৯৯ নম্বর রাঙামাটি আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর ভোট ও গণভোটের ভোটগণনা বিবরণী (ফরম-১৬) প্রতিটি কেন্দ্রের ফলাফল যেন প্রার্থীদের সরবরাহ করা হয়;
ভোটকেন্দ্র দখল ও পেশিশক্তি প্রয়োগের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়;
বিনা বাধায় ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এবং কোনো প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনা হয়।





আর্কাইভ