শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান
প্রথম পাতা » ঢাকা » নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান

--- রাজীব দে :: “ব্যবসায়ীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ: বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি হাজী মোঃ মিল্টন রহমানের অঙ্গীকার”
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ২০২৬ নির্বাচনে ভোটারদের বিপুল সমর্থনে ১ নম্বর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক হাজী মোঃ মিল্টন রহমান।
নির্বাচনে ‘নসরুল-মাসুদ-রাজেশ’ পরিষদের নিরঙ্কুশ জয়ের পর এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং পুরান ঢাকার আধুনিকায়নে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সাক্ষাৎকারে হাজী মোঃ মিল্টন রহমান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা অনেকদিন পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমাদের অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই।” একইসাথে তিনি ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “হামিদ ভাইয়ের সাথে সরকারের সুসম্পর্ক রয়েছে, যা পুরান ঢাকার উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আমরা ব্যবসায়ীরা তাঁর সাথে হাতে হাত রেখে কাজ করতে চাই।”
এলাকার সৌন্দর্যায়ন নিয়ে তিনি বলেন, “পুরান ঢাকার চকবাজার এলাকায় আমাদের সুন্দর একটি মডেল মসজিদ (সেন্ট্রাল মসজিদ) রয়েছে এবং ঐতিহাসিক জেলখানাকে কেন্দ্র করে বিনোদনের জন্য যে চমৎকার পার্ক নির্মাণ করা হয়েছে, তা প্রশংসার দাবিদার।” তিনি এই ঐতিহাসিক স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য ধরে রাখার ওপর জোর দেন।
পুরান ঢাকার প্রধান সমস্যা যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে নবনির্বাচিত এই সহ-সভাপতি বলেন, “ছোটবেলায় দেখেছি চকবাজার মোড়ে দুটি ট্রাফিক সিগন্যাল ছিল, তখন জনসংখ্যা ও গাড়ি কম ছিল। অথচ এখন বিপুল জনসংখ্যা ও যান চলাচলের এই যুগে ট্রাফিক সিগন্যাল নেই। আমরা সরকারের কাছে আবেদন জানাই যেন দ্রুত ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুনরায় চালু করে এলাকাটি বসবাসের উপযোগী ও যানজটমুক্ত করা হয়।”
হাজী মোঃ মিল্টন রহমান গুরুত্বের সাথে উল্লেখ করেন যে, পুরান ঢাকা থেকে সরকার বিপুল পরিমাণ রেমিট্যান্স, ট্যাক্স এবং ভ্যাট পায়। তিনি বলেন, “আমরা কর দেই, বিনিময়ে আমরা সুন্দর ব্যবসায়িক পরিবেশ চাই। যদি আমাদের ব্যবসা করার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়, তবে ব্যবসায়ীরা ভবিষ্যতে সরকারকে আরও বেশি কর দিতে উৎসাহিত হবেন।”
দীর্ঘ ২০ বছর পর একনায়কতন্ত্র ভেঙে বেগমবাজার মৌলভীবাজার সমিতিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসায় তিনি আনন্দ প্রকাশ করেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনের আগে যেভাবে স্টিকার লাগিয়ে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি, আগামী তিন বছর একইভাবে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে ও আমার পূর্ণ প্যানেলকে পাশে পাবেন। আমরা মেয়াদের একদিনও বেশি চেয়ারে বসে থাকব না, নির্ধারিত সময় শেষে পুনরায় নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব ছেড়ে দেব।”
পরিশেষে, হাজী মোঃ মিল্টন রহমান ব্যবসায়ী এবং এলাকাবাসীর দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করে সুন্দর ও আধুনিক পুরান ঢাকা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন





ঢাকা এর আরও খবর

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের

আর্কাইভ