শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু
প্রথম পাতা » ময়মনসিংহ » সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ১৫ কি.মি. দীর্ঘ ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়কে বগাপুতা খালের উপর ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দুপাশে সংযোগ সড়ক না থাকায় গত ৩ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে সেতুটি। ফলে সেতুটি যোগাযোগের ক্ষেত্রে কোন কাজেই আসছে না। ২০২০ সালে সড়ক ও জনপথ বিভাগ ১১৫ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়ক নির্মাণের কার্যাদেশ দেয়। তাহের ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা নির্মাণের কাজটি পায়। কার্যাদেশ পাওয়ার পর করোনা মহামারী প্রতিকূলতার মাঝে ঠিকাদারী প্রতিষ্ঠান ৯ কি.মি. সড়কের কাজ সম্পন্ন করে। কিন্তু ৯নং এলএকেস বগাপুতা অংশে প্রায় ২ কি.মি. এবং ১০নং এলএকেস এর ৬টি মৌজার ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয় বাঁধার মুখে ৪ বছর ধরে রাস্তা ও সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বগাপুতা খালের উপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৩১ দশমিক ৮২৮ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। এই সেতুর চার পাশে বগাপুতা গ্রামের প্রায় ১০টি পরিবারের জমি রয়েছে। সরেজমিন মাঠে গেলে জমির মালিক মজিবুর রহমান, আব্দুস ছাত্তার, আব্দুল লতিফ, আব্দুর রাশিদ জানান, কর্তৃপক্ষের গাফিলতির কারণে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন না হওয়ায় আমরা জমির মূল্য পাচ্ছি না। আমরা টাকা না পেলে সংযোগ সড়ক করতে দেয়া হবে না। সেতুটি চালু না হওয়ায় পাশের একটি জরাজীর্ণ পুরাতন সেতুর উপর দিয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার হালকা ও ভারী যানবাহন পারাপার হচ্ছে।
ঈশ্বরগঞ্জ পরিবহন শ্রমিক সমিতির সভাপতি বাবুল মিয়া জানান, এই আঞ্চলিক সড়ক দিয়ে কেন্দুয়া ও আঠারবাড়ী রোড়ের ঢাকাগামী দুরপাল্লার বাস ঝুঁকি নিয়েই চলাচল করছে।
ঈশ্বরগঞ্জ রেন্ট-এ কার ক্লাবের কার্যকরি সভাপতি মফিজ উদ্দিন জানান, বগাপুতা সেতুতে সংযোগ সড়ক না থাকায় পাশের সরু পুরাতন সেতুর উপর দিয়ে পারাপারের সময় চরম যানজটের সৃষ্টি হয়। ঈশ্বরগঞ্জ হতে বগাপুতা পর্যন্ত প্রায় ৬ কি.মি. রাস্তার এমন বেহালদশা যে, জীবিকার তাগিদ ছাড়া এ রাস্তা দিয়ে গাড়ী চালাতে আমরা রাজি নই। যাত্রীবাহি পরিবহন ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক বোঝাই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ঈশ্বরগঞ্জ ও রায়বাজারে সরবরাহের একমাত্র সড়ক পথ এটি।
ট্রাক চালক আব্দুল গফুর জানান, নতুন সেতু চালু না হওয়ায় বগাপুতা খালের পুরাতন সেতুর উপর দিয়ে পণ্য বোঝাই ট্রাক নিয়ে পারাপার হওয়ার সময় খুব ভয় হয়। কখন জানি দুর্ঘটনা ঘটে যায়।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, বগাপুতা সেতুর পাশের জমির মালিকদের ৭ ধারা নোটিশ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সাপ্তাহে প্রাক্কলন তৈরি করে ভূমি অধিগ্রহণের প্রায় ৩৭ কোটি টাকা চেয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয় টাকা ছাড় করলে ৮ ধারা সম্পন্ন করে সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করা হবে।

ঈশ্বরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এই অভিযানে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
অভিযানে ভোক্তা অধিকার পরিপন্থী কাজের প্রমাণ পাওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন এবং তেলের সঙ্গে চিটাগুড় ও পামঅয়েল মিশিয়ে ভেজাল তৈরির দায়ে মেসার্স সেলিম ওয়েল মিলকে ৬০ হাজার টাকা, একই ধরনের ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে মেসার্স আঠারবাড়ী ওয়েল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সারের দোকানে অবৈধভাবে ডিজেল মজুত ও বিক্রির দায়ে মেসার্স আবুল বাশার সার বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান জানান, তেলের মিলগুলোতে তল্লাশি চালিয়ে দেখা গেছে, সরিষার তেলের সাথে মানবদেহের জন্য ক্ষতিকর ও প্রতারণামূলকভাবে চিটাগুড় এবং পামঅয়েল মেশানো হচ্ছিল। এছাড়া অত্যন্ত নোংরা পরিবেশে তেল উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমাদের এই তদারকি নিয়মিত চলবে। জনস্বার্থে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কোনো আপস করা হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন
ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০

আর্কাইভ