রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » ঢাকা » নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
শ্রমজীবী নারী মৈত্রীর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে ” নতুন সরকার, পুরুষতন্ত্র ও নারী অধিকারের লড়াই ” শীর্ষক আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক নারীর ক্ষমতায়নের প্রতীকী প্রকাশ হিসাবে নতুন সরকারের কমপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব নারীদের উপর অর্পণ করার আহবান জানান এবং এই আশাবাদ ব্যক্ত করেন যে এই মন্ত্রণালয়সমূহ তুলনামূলকভাবে বেশী দক্ষতার পরিচয় দেবে।তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন অধিকাংশ রাজনৈতিক দল পুরুষতান্ত্রিক মনোভাব দ্বারা পরিচালিত। তারা নারীদের ভোটে নির্বাচনে জিততে চান, কিন্তু তাদের ন্যায্য অধিকার দিতে চাননা।কেউ কেউ আবার নারী নেতৃত্বকে গ্রহণ করতে চাননা।
তিনি বলেন, ২০২৪ এর অসাধারণ গণঅভ্যুত্থানের পর সমাজে নারী অধিকার অনেক ক্ষেত্রে সংকুচিত হয়েছে, নারী আরও নিরাপত্তাহীন হয়েছে।তিনি নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহবান জানান।
সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভার সঞ্চালনায় এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি রাশিদা বেগম, নারী নেত্রী তাসলিমা চৌধুরী রীতা, নার্গিস আকতার লিমা, সোনিয়া আক্তার, সাবিনা রহমত, শাকিলা আক্তার শান্তা,আলেয়া বেগম,নূর বানু, মরিয়ম বেগম,হাওয়া বেগম, শিউলী আক্তার, সংহতি বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলী প্রমুখ।
সভার সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালী বলেন, নারীরা পুরুষতান্ত্রিকতা ও শ্রেণীশোষণ - এই দ্বিবিধ নিপীড়নের শিকার।
তিনি বলেন, অনেকে নারীকে দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করেন।তারা নারীদের গুণ ও রুপের প্রশংসা করেন, কিন্তু নারীদেরকে সম অধিকার দিতে চাননা। তিনি বলেন, স্বাধীন নারীকে সবাই ভয় পায়, পুরুষ মাতব্বরেরা তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়।
তিনি বলেন, গত একবছরে শিশু ও নারী ধর্ষনের ঘটনা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নির্যাতিত নারী গরীব হলে তার উপযুক্ত বিচার পাওয়ার বাস্তবে কোন সম্ভাবনা থকেনা।
তিনি বলেন, এখনও সমান কাজে নারীর সমান মজুরি নেই, সম্পত্তির ন্যাযা উত্তরাধিকার থেকেও নারীরা বঞ্চিত।
তিনি নারী বিদ্বেষী সকল তৎপরতা আইন করে বন্ধ করার দাবি জানান।
তিনি বলেন, বর্তমান সরকারকে দেশের মানুষ নারীবান্ধব হিসাবে দেখতে চায়।
অন্যান্য বক্তারা বলেন, অধিকার আদায়ে নারীদেরকে সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসাবে ভূমিকা পালন করতে হবে।তারা বলেন, নারীর সমান অধিকার ছাড়া সমাজ অগ্রসর হতে পারবেনা।





কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক