শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
প্রথম পাতা » চট্টগ্রাম » বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল

দু’শ বছরে ঐতিহাসিক প্রাচীন নিদর্শন মহামুনি বিহার। যাকে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মহামুনি মেলাআমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলার প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন মহামুনি বিহার প্রাঙ্গণে আগামী সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী মহামুনি মেলা। প্রায় ১৮৪ বছরের প্রাচীন এ মেলা দেশজুড়ে আদিবাসী-বাঙালির এক অনন্য মিলনমেলা হিসেবে সুপরিচিত। স্থানীয়দের কাছে এটি জুম্ম মেলা নামেও ব্যাপক পরিচিত। আয়োজকদের প্রত্যাশা এবারের আয়োজনে দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ দলে দলে মহামুনি বিহারে সমবেত হন প্রতি বছর। মন্দিরের প্রার্থনা ও উৎসবমুখর পরিবেশে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করেন।
মেলার প্রস্তুতি প্রসঙ্গে মহামুনি বিহার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক কেতন মুৎসুদ্দী জানান, পুণ্যার্থীদের থাকার ও বিশ্রামের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে কঠোর নজরদারি। পাশাপাশি মঞ্চায়নের মাধ্যমে আদিবাসী সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনার আয়োজন রাখা হয়েছে। মেলার ব্যবস্থাপনায়ও নজরদারি থাকবে, যাতে কোনো দোকান অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে। মেলায় আগত পুণ্যার্থীরা মহামুনি দিঘিতে স্নান শেষে বিহারে পূজা, সমবেত প্রার্থনা এবং বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। তাদের রাত্রিযাপনের জন্য বিহার প্রাঙ্গণ ও চাইঙ্গা ঠাকুর উদ্যানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনও নিয়েছে বহুমাত্রিক উদ্যোগ। এদিকে, মেলায় আগত আদিবাসীসহ সকল দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে মেলা কমিটির সঙ্গে সমন্বয় করে গ্রাম পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দি। ১৩ এপ্রিল আদিবাসীদের চৈত্রসংক্রান্তি অনুষ্ঠান শেষে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের প্রথম প্রহরে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারে এসে বুদ্ধ পূজায় অংশ নেবেন। পুজা আর্চনা শেষে মহামুনি সংস্কৃতি সংঘ ও তরুণ সংঘ আয়োজনে পৃথকভাবে যথাক্রমে মন্দির চত্বর ও ফনীতটী মঞ্চে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে ১৪ ও ১৫ এপ্রিল সন্ধ্যায় মহামুনি বটমূল খ্যাত ফনীতটি মঞ্চে গ্রামের দুই সামাজিক সংগঠন মহামুনি সংস্কৃতি সংঘ ও মহামুনি তরুণ সংঘের পৃথক আয়োজনে নৃত্য-গীত, নাটক, মূকাভিনয় ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হবে। স্থানীয়দের মতে, এই মেলা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করারও এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ইতোমধ্যে বিহার প্রাঙ্গণে গড়ে উঠছে কারুশিল্প, হস্তশিল্প, প্রসাধনী, মিষ্টান্ন ও মৌসুমি ফলের নানা দোকান। অতীতে মাসব্যাপী চলা এ মেলা বর্তমানে সপ্তাহব্যাপী আয়োজিত হলেও এর ঐতিহ্য ও আবেদন অটুট রয়েছে। সর্বোপরি, মহামুনি মেলা বৌদ্ধ, হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের অংশগ্রহণে এক অসাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম জানান, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ বলেন, সাদা পোশাকে টহলসহ সার্বক্ষণিক পুলিশি নজরদারি থাকবে।





আর্কাইভ